মিলাদ পড়ার নিয়ম নিয়ে সংঘর্ষে একজনের মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি
১৫ জুন ২০২১, ২০:৩৯আপডেট : ১৫ জুন ২০২১, ২০:৪৭

ফরিদপুরের সালথায় মিলাদ পড়ার নিয়ম নিয়ে সংঘর্ষে মো. ইদ্রিস কারিগর (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (১৪ জুন) সন্ধ্যায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ইদ্রিস উপজেলার যদুনন্দী ইউনিয়নের যদুনন্দী গ্রামের মৃত গেন্দু কারিগরের ছেলে।

তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে মঙ্গলবার (১৫ জুন) সকালে প্রতিপক্ষের সমর্থক বীর মুক্তিযোদ্ধা মমিন শেখের বাড়িতে হামলা চালিয়ে তিনটি ঘর ভাঙচুর ও লুটপাট করা হয়। এ ঘটনায় পুনরায় সংঘর্ষের আশঙ্কা করছে এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার (৪ জুন) জুমার নামাজের পর যদুনন্দী গ্রামের মসজিদে মিলাদ দাঁড়িয়ে নাকি বসে পড়তে হবে; সে নিয়ম নিয়ে ইদ্রিসের সঙ্গে প্রতিবেশী ইমান আলীর ছেলে আফজাল ও লিপনের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ বাধে।

এতে গুরুতর আহত হন ইদ্রিস। তাকে স্থানীয়রা উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সোমবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুজ্জামান বলেন, সংঘর্ষের ঘটনায় থানায় মামলা করেছে ইমান আলীর পরিবার। ইদ্রিসের মৃত্যুর খবর পাওয়ার পর ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ ওই এলাকায় যাওয়ার আগেই কয়েকটি বাড়িতে ভাঙচুর চালানো হয়। তবে এতে কেউ হতাহত হয়নি।

/এএম/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের