টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ৫ দালালকে কারাদণ্ড

টাঙ্গাইল প্রতিনিধি
২১ জুন ২০২১, ১৮:০৩আপডেট : ২১ জুন ২০২১, ১৮:০৩

টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীর স্বজনদের সঙ্গে প্রতারণা ও হয়রানি করার অভিযোগে পাঁচ দালালকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২১ জুন) দুপুরে হাসপাতালটিতে অভিযান চালিয়ে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খায়রুল ইসলাম তাদের কারাদণ্ড প্রদান করেন।

টাঙ্গাইল পৌরসভার সাবালিয়া এলাকার শফিকুল ইসলাম, ১৫ দিন; একই এলাকার তারেক, কোদালিয়া এলাকার পল্লব চন্দ্র, দেলদুয়ার উপজেলার পরাইখালী গ্রামের রাকিব সিকদার ও কালিহাতী উপজেলার ভূক্তা এলাকার নাহিদ হাসানকে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। দুপুরে হাসপাতালের বাইরে অবস্থানকালে তাদের আটক করা হয়।

সহকারী কমিশনার খায়রুল ইসলাম বলেন, টাঙ্গাইল জেনারেল হাসপাতালে দীর্ঘদিন ধরে একটি দালাল চক্র দূর-দূরান্ত থেকে আসা সাধারণ রোগী ও স্বজনদের নানাভাবে হয়রানি এবং প্রতারণা করে আসছিলো। এমন অভিযোগের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় দালাল চক্রের পাঁচ সদস্যকে আটক করা হয়। পরে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
‘চীনের অর্থায়নে হচ্ছে ৫টি নারী হাসপাতাল’ 
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান