প্রেমিকার নামে ‘ফেক অ্যাকাউন্ট’ খুলে কারাগারে যুবক 

গাজীপুর প্রতিনিধি
২৩ জুন ২০২১, ১০:৫৯আপডেট : ২৩ জুন ২০২১, ১০:৫৯

‘পুলিশ সাইবার সাপোর্ট উইমেন’ নামের ফেসবুক পেজে অভিযোগ করে প্রতিকার পেয়েছেন মানিকগঞ্জের এক কলেজছাত্রী। তার অভিযোগের প্রেক্ষিতে গাজীপুর থেকে যুবক জোবায়ের ওরফে আবির ওরফে ফাহিমকে (২১) গ্রেফতার করেছে পুলিশ। জোবায়ের ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গুনিয়ারী কান্দা এলাকার আলিম উদ্দিনের ছেলে। গ্রেফতার যুবকের বিরুদ্ধে ওই কলেজছাত্রীর ছবি ও নাম দিয়ে ফেসবুক আইডি খুলে অশ্লীল গালাগাল ও হুমকি দেওয়ার অভিযোগ করা হয়েছে।

মঙ্গলবার (২২ জুন) বিকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি’র) উপ-কমিশনার (অপরাধ-দক্ষিণ) মোহাম্মদ ইলতুৎ মিশ এ তথ্য নিশ্চিত করেছেন।

উপ-কমিশনার ইলতুৎ মিশ জানান, গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী পশ্চিম থানাধীন খরতৈল ব্যাংক পাড়া এলাকায় ভাড়া বাসায় থেকে ছাত্র পড়ান মো. জোবায়ের। তিনি কোরানে হাফেজ। হাফেজ জোবায়ের ফেসবুকের মাধ্যমে মানিকগঞ্জ মহিলা কলেজের একাদশ শ্রেণির এক ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। পরবর্তীতে তিনি ওই ছাত্রীর ছবি ও তথ্য ব্যবহার করে ফেসবুকে একটি ‘ফেক অ্যাকাউন্ট’ খোলেন। ওই ভুয়া ফেসবুক প্রোফাইল থেকে অশ্লীল ভাষা ব্যবহার করে পোস্ট করতেন জোবায়ের। এছাড়া তিনি এ ভুয়া অ্যাকাউন্ট থেকে মেসেঞ্জারের মাধ্যমে ওই কলেজছাত্রীকে গালি গালাজ করেন ও হুমকি দেন। এমনকি তিনি ছাত্রীর নিকটাত্মীয়সহ পরিচিতজনদের সঙ্গে চ্যাট করে আপত্তিকর ও অশ্লীল মেসেজ পাঠিয়ে তার মানহানি করেন। সাইবার স্পেসে হয়রানির শিকার ছাত্রীটি একপর্যায়ে ‘পুলিশ সাইবার সাপোর্ট উইমেন’ নামের ফেসবুক পেজে এ বিষয়টি জানিয়ে সাহায্য চান।

তিনি আরও জানান, অভিযোগ পেয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সোমবার রাতে গাজীপুরের টঙ্গী এলাকা থেকে জোবায়ের ওরফে আবির ওরফে ফাহিমকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে সাইবার অপরাধে ব্যবহৃত মোবাইল ফোন ও সিম জব্দ করা হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি’র) টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম জানান, জোবায়েরের বিরুদ্ধে রাতেই টঙ্গী পশ্চিম থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছেন ভিকটিম কলেজছাত্রী। গ্রেফতার ব্যক্তিকে মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী