ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার অভিযোগ, কারাগারে যুবক

কিশোরগঞ্জ প্রতিনিধি
০৪ জুলাই ২০২১, ২০:৪২আপডেট : ০৪ জুলাই ২০২১, ২০:৪২

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে (৯) ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার অভিযোগে করা মামলায় ফজর আলী (৩৫) নামে এক যুবককে কারাগারে পাঠানো হয়েছে। রবিবার (৪ জুলাই) বিকালে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

ফজর আলী কটিয়াদী উপজেলার গিয়াস উদ্দিনের ছেলে। তিনি সম্পর্কে ওই ছাত্রীর চাচাতো মামা। কটিয়াদী-হোসেনপুর সার্কেলের দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার মো. সোনাহর আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত শুক্রবার সকাল ৭টার দিকে বাবার সঙ্গে বাড়ির পাশে নদীতে মাছ ধরতে যায় ওই শিশু। নদীর কাছে যাওয়ার পর বৃষ্টি শুরু হলে বাবাকে রেখে একা বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর নদীর পাড়ে পাটক্ষেতে হাত-পা বাঁধা ও গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার লাশ পাওয়া যায়। 

শনিবার (৩ জুলাই) কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন। 

ভুক্তভোগীর বাবা বাদি হয়ে কটিয়াদী মডেল থানায় মামলা করেছেন। এ ঘটনায় আট জনকে আটক করেছে পুলিশ। পরে জিজ্ঞাসাবাদ শেষে ফজর আলীকে গ্রেফতার দেখিয়ে কিশোরগঞ্জ জেলা জজ আদালতে পাঠানো হয়।

অতিরিক্ত পুলিশ সুপার সোনাহর আলী জানান, ফজর আলীকে পরবর্তীতে রিমান্ডে এনে আরও জিজ্ঞাসাবাদ করা হবে।        

/এসএইচ/
সম্পর্কিত
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ধর্ষণের শিকার কিশোরীর পরিচয় প্রকাশ: চকরিয়ার ওসির বিরুদ্ধে লিগ্যাল নোটিশ
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম