কিশোরগঞ্জে একদিনে ১৫ জনের মৃত্যু

কিশোরগঞ্জ প্রতিনিধি
১৯ জুলাই ২০২১, ১৫:৩৭আপডেট : ১৯ জুলাই ২০২১, ১৫:৩৭

কিশোরগঞ্জে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ১৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ছয় জন করোনায় ও নয় জন উপসর্গ নিয়ে মারা গেছেন। একই সময়ে ১২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় দ্বিতীয় ধাপে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৪৭৬ জন। যার মধ্যে শুধুমাত্র সদর উপজেলার ৬৭০ জন।

সোমবার (১৯ জুলাই) বেলা পৌনে ১১টার দিকে কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মারা যাওয়া ১৫ জনের মধ্যে ছয় জন করোনায় আক্রান্ত ছিলেন। তাদের মধ্যে তিন জন করোনায় আক্রান্ত হয়ে এবং নয় জন করোনার উপসর্গ নিয়ে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান। বাকি তিন জনের মৃত্যু হয়েছে নিজেদের বাড়িতে।

নতুন শনাক্ত ১২৪ জনের মধ্যে ৩৮ জন সদর উপজেলার বাসিন্দা। বাকি ৮৬ জনের মধ্যে হোসেনপুরের সাত, করিমগঞ্জের দুই, পাকুন্দিয়ার ছয়, কটিয়াদীর ২৫, কুলিয়ারচরের ১০, ভৈরবের ২২, বাজিতপুরের ১০, ইটনার তিন এবং মিঠামইনের একজন। জেলায় এ পর্যন্ত সাত হাজার ৫০৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে পাঁচ হাজার ৯০৬ জন সুস্থ হয়েছেন। ১২৬ জনের মৃত্যু হয়েছে।

/এএম/
সম্পর্কিত
করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ২৭
যশোরে করোনায় আরও একজনের মৃত্যু
করোনায় ঢাকা ও চট্টগ্রামে আরও ২ জনের মৃত্যু
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম