ঈদ পথে পথে!

টাঙ্গাইল প্রতিনিধি
২১ জুলাই ২০২১, ১১:৪৩আপডেট : ২১ জুলাই ২০২১, ১১:৪৩

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের যানজটে আটকে ঈদের আনন্দ ম্লান হয়েছে অসংখ্য ঘরমুখো মানুষের। মঙ্গলবার (২০ জুলাই) সৃষ্টি হওয়া যানজট ছেড়েছে ঈদের দিন বুধবার (২১ জুলাই) সকাল ৮টার দিকে। এতে ঈদের দিন সকালেও যানজটে আটকে থাকতে হয়েছে ঘরমুখো মানুষদের। পরিবারের সঙ্গে ঈদের আনন্দ উপভোগ করতে না পেরে তারা ক্ষোভও প্রকাশ করেন।

জানা গেছে, অতিরিক্ত যানবাহন, এলেঙ্গা থেকে দুই লেন ও সড়ক দুর্ঘটনার কারণে ঈদুল আজহাকে কেন্দ্র করে কয়েকদিন ধরেই এ মহাসড়কে যানজটের সৃষ্টি হচ্ছিল। মঙ্গলবার ভোরেও যানজটের সৃষ্টি হয়। এরপর জট কিছুটা খুললেও দুপুর থেকে ফের দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এ জট খোলে আজ সকাল ৮টার দিকে। ফলে সড়কে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে ঘরমুখো যাত্রীদের।

এদিকে, যানজটে খাবার, প্রস্রাব ও পায়খানা নিয়ে বিড়ম্বনায় পড়েন যাত্রীরা। ফলে সড়কে অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গেছে। বর্তমানে উত্তরবঙ্গের দিকে যাত্রীবাহী পরিবহনের চেয়ে পশুবাহী ট্রাকের চাপ রয়েছে বেশি। চরম দুর্ভোগে পড়া যাত্রীরা ক্ষোভ প্রকাশ করতেও দেখা যায়।

টাঙ্গাইলের ট্রাফিক পুলিশের সাব-ইন্সপেক্টর আবুল কালাম বলেন, গতকালের যানজট ছেড়েছে আজ সকাল ৮টার দিকে। এখন সড়ক স্বাভাবিক। তবে উত্তরবঙ্গমুখী পশুবাহী ট্রাকের চাপ রয়েছে।

তিনি আরও বলেন, আমাদের এসপি স্যারও মোটরসাইকেলযোগে সড়কের বিভিন্ন পয়েন্টে ঘুরছেন। যাতে সড়কে যাত্রীদের কোনও সমস্যায় পড়তে না হয়।

/এফআর/
সম্পর্কিত
ফিরতি যাত্রায় দুর্ভোগ, বাড়তি ভাড়া আদায়
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনা‘বাবা হামার খিলানা শুরু করছিল, আল্লাই লিয়্যা গেল’
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক