প্রধান শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ শিক্ষিকার

শরীয়তপুর প্রতিনিধি
২৪ জুলাই ২০২১, ২১:৪৬আপডেট : ২৪ জুলাই ২০২১, ২১:৪৬

শরীয়তপুরের ভেদরগঞ্জে সহকারী শিক্ষিকাকে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। শুক্রবার (২৩ জুলাই) রাতে উপজেলার সখিপুর থানার চরসেনসাস ইউনিয়নের মাগন বেপারির কান্দি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস। 

বিষয়টি নিশ্চিত করে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান হাওলাদার বলেন, এ ঘটনায় শনিবার বিকালে সখিপুর থানায় মামলা করেছেন ভুক্তভোগী শিক্ষিকা। বিকালে স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রধান শিক্ষককে গ্রেফতারের চেষ্টা চলছে।

অভিযুক্ত আযহারুল ইসলাম ৪৪ নম্বর তারাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি উপজেলার সখিপুর থানার চরসেনসাস ইউনিয়নের মাগন বেপারির কান্দির আব্দুর রব বেপারির ছেলে।

ভুক্তভোগী ও পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে শিক্ষিকার সঙ্গে প্রধান শিক্ষক আযহারুল ইসলামের প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করে আসছিল। শুক্রবার আযহারুল ইসলামের স্ত্রী বাবার বাড়ি যান। এই সুযোগে শিক্ষিকাকে বিয়ের কথা বলে বাসায় ডেকে ধর্ষণ করে। স্থানীয়রা টের পেয়ে তাদের আটক করে। সকালে বিয়ে হওয়ার কথা বলে জোর করে বাড়ি থেকে শিক্ষিকাকে বের করে দেয় প্রধান শিক্ষক। 

ভুক্তভোগী শিক্ষিকা বলেন, ‘প্রধান শিক্ষক বিয়ের কথা বলে দীর্ঘদিন ধর্ষণ করে আসছিল। শুক্রবার বিয়ের কথা বলে আবার ধর্ষণ করে। পরে জোর করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়।’

এ বিষয়ে জানতে প্রধান শিক্ষক আযহারুল ইসলামের বাড়িতে গেলে সাংবাদিক দেখে পালিয়ে যায়। তার ব্যবহৃত মোবাইল নম্বর বন্ধ করেছে।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ বলেন, এ ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করা হয়েছে। ওই শিক্ষকের বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ দেওয়া হবে।

/এএম/
সম্পর্কিত
শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় কেঁদেছিলেন র‌্যাব কর্মকর্তাও, সেই আসামির মৃত্যুদণ্ড
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২২৪০ মামলা
প্রাইভেট পড়তে গিয়ে ধর্ষণের শিকার স্কুলছাত্রী, শিক্ষিকার বাবাকে গাছে বেঁধে রাখলো এলাকাবাসী 
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
চীন-আসিয়ান সম্পর্ক নিয়ে যা বললো বেইজিং
চীন-আসিয়ান সম্পর্ক নিয়ে যা বললো বেইজিং
আবারও ‘গুজবে’ তেলের পাম্পে শত শত মোটরসাইকেল, প্রশাসনের মাইকিং
আবারও ‘গুজবে’ তেলের পাম্পে শত শত মোটরসাইকেল, প্রশাসনের মাইকিং
শাহজালালে ৬১ ভরি স্বর্ণসহ যাত্রী আটক
শাহজালালে ৬১ ভরি স্বর্ণসহ যাত্রী আটক
সর্বাধিক পঠিত
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত
মানবিক হিসেবে আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মারা গেছেন
মানবিক হিসেবে আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মারা গেছেন