প্রতিবন্ধী তরুণীকে ১০১ বার পানিতে চুবানোয় মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি
৩০ জুলাই ২০২১, ১৯:৪৭আপডেট : ৩০ জুলাই ২০২১, ১৯:৪৭

কবিরাজের নির্দেশমতে লিপি আক্তার (২৬) নামের এক মানসিক প্রতিবন্ধীকে দৈনিক ১০১ বার পানিতে চুবানোয় তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত সৎ পিতা আজহার মিয়া ও ভাই আল-আমিনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৯ জুলাই) বিকালে নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের কুড়েরপাড় এলাকায় ঘটনাটি ঘটে। শুক্রবার (৩০ জুলাই) নারায়ণগঞ্জ সদর মডেল থানায় এ ঘটনায় একটি মামলা করা হয়। তবে অভিযুক্ত কবিরাজ সেলিম মিয়া পলাতক আছেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

পুলিশ ও তরুণীর স্বজনরা জানায়, লিপি আক্তার মানসিক প্রতিবন্ধী ছিলেন। তাকে সুস্থ করার জন্য কবিরাজ সেলিম মিয়ার কাছে নিয়ে যান তার সৎ বাবা আজহার আলী ও আপন ভাই আল-আমিন। ওই সময় কবিরাজ সেলিম মিয়া লিপি আক্তারকে পানিতে কয়েকদিন ১০১ বার করে ডুব দিতে বলেন। পানিতে ডুব দিলেই লিপি সুস্থ হয়ে উঠবেন বলে জানান কবিরাজ। তাই কবিরাজের কথায় কয়েকদিন ধরে পানিতে চুবাতে থাকেন সৎ বাবা ও ভাই।

বৃহস্পতিবার লিপি আক্তার নিজে যেতে না চাইলে তাকে জোর করে পানিতে নিয়ে চুবাতে শুরু করেন তারা। এক পর্যায়ে লিপি আক্তার মারা যান। পরে ঘটনাটি স্থানীয়দের মধ্যে জানাজানি হলে সৎ বাবা ও ছেলে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে লিপি আক্তারের লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। অভিযান চালিয়ে ওই এলাকা থেকে সৎ বাবা ও ছেলেকে গ্রেফতার করে পুলিশ।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ জামান ঘটনাটি নিশ্চিত করে জানান, এ ঘটনায় ওই তরুণীর সৎ পিতা ও ভাইকে গ্রেফতার করা হয়েছে। ওই তরুণীর মামাতো ভাই তাওলাদ হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেছেন। অভিযুক্ত কবিরাজ সেলিম মিয়াকে গ্রেফতারে অভিযান চলছে।

/এফআর/
সম্পর্কিত
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের