অস্বাভাবিক ভিড় বাংলাবাজার-শিমুলিয়া নৌপথে

মাদারীপুর প্রতিনিধি
৩১ জুলাই ২০২১, ১৪:২২আপডেট : ৩১ জুলাই ২০২১, ১৪:৩৩

১ আগস্ট থেকে গার্মেন্টস চালু হওয়ার ঘোষণায় যাত্রীদের অস্বাভাবিক ভিড় বাংলাবাজার-শিমুলিয়া নৌপথে। দক্ষিণাঞ্চলের ২১ জেলার যাত্রীরা এই রুট হয়ে রাজধানী ঢাকায় যাতায়াত করেন। কঠোর লকডাউনের কারণে গণপরিবহন বন্ধ থাকলেও দক্ষিণাঞ্চল থেকে মানুষজন নসিমন, ইজিবাইক, মোটরসাইকেল, থ্রি-হুইলার মাহেন্দ্রসহ বিভিন্ন যানবাহনে ও পায়ে হেঁটে মাদারীপুরের বাংলাবাজার ফেরিঘাটে পৌঁছছেন।

এই নৌপথে স্পিডবোট ও লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। তবে রোগীবাহী অ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ি ও পণ্য পরিবহনের জন্য ট্রাক-পিকআপ চলাচল করায় আটটি ফেরি চলাচলের জন্য রাখা হয়েছে। এসব জরুরি গাড়ি ফেরিতে লোড করার পর যাত্রীরা জোর করেই উঠে পড়ছেন।

পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে ঘাট কর্তৃপক্ষ বলছেন, এত মানুষের চাপ সামলানো কষ্টকর। তারা জোর করেই ফেরিতে উঠে বসে থাকছেন। ফলে এই লকডাউনে যাত্রী বহন নিষিদ্ধ থাকলেও বাধ্য হয়ে যাত্রী নিয়েই ফেরি ছাড়তে হচ্ছে।

শিবচর থানার ওসি মিরাজ হোসেন বলেন, ‘যাত্রীরা ঘাটে এমনভাবে ভিড় করছেন এবং ফেরিতে ওঠার চেষ্টা করছে যাতে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।’  

/এমএএ/
সম্পর্কিত
ঈদযাত্রায় বাড়তি স্বস্তিশিমুলিয়া ঘাট থেকে বরিশাল ও চাঁদপুরের উদ্দেশে ছেড়ে যাবে তিনটি লঞ্চ
শিমুলিয়া ঘাটে ৭৫৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে ইনল্যান্ড কন্টেইনার টার্মিনাল
ঢাকায় দুই দলের সমাবেশ, মুন্সীগঞ্জে সড়ক-মহাসড়কে নিরাপত্তা জোরদার
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের