দুই ডোজ টিকা নিয়েও করোনায় চিকিৎসকের মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি
০২ আগস্ট ২০২১, ২২:৪৭আপডেট : ০২ আগস্ট ২০২১, ২৩:০৫

দুই ডোজ টিকা নেওয়ার পরও করোনায় আক্রান্ত হয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের গাইনি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক জাকিয়া রশীদ শাফির মৃত্যু হয়েছে। সোমবার (২ আগস্ট) সন্ধ্যায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. শফিকুল ইসলাম সজীব এ তথ্য নিশ্চিত করেছেন।

ডা. জাকিয়া রশীদ টাঙ্গাইল শহরের পূর্ব আদালতপাড়ার বাসিন্দা। তিনি সেনাবাহিনীর মেডিক্যাল কোরের ব্রিগেডিয়ার মিজানুর রহমানের স্ত্রী। এ ঘটনায় মৃতের পরিবারসহ টাঙ্গাইলের চিকিৎসকদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

ডা. শফিকুল ইসলাম সজীব জানান, প্রায় এক সপ্তাহ আগে জাকিয়া রশীদ (৪৬) করোনাভাইরাসে আক্রান্ত হন। এরপর তিনি ঢাকার সিএমএইচে ভর্তি হন। অবস্থার অবনতি হলে রবিবার তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সোমবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে তিনি মারা যান।

প্রসঙ্গত, এ নিয়ে জেলায় দুই চিকিৎসকের মৃত্যু হলো। এর আগে গত ৯ জুলাই জেলার মধুপুর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের মেডিক্যাল অফিসার (এমসিএইচ) মাজেদ আলী করোনায় আক্রান্ত হয়ে মারা যান। 

/এমএএ/
সম্পর্কিত
হঠাৎ হাসপাতাল পরিদর্শনে হাসনাত আবদুল্লাহ, ৫ চিকিৎসককে শোকজ
ধর্ষণের অভিযোগে গ্রেফতার সরকারি চিকিৎসক
হামের প্রাদুর্ভাব: ঈদে ছুটি পাচ্ছেন না সংশ্লিষ্ট চিকিৎসক ও নার্সরা
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি