কিশোরগঞ্জে করোনায় এক সপ্তাহে ২৩ মৃত্যু

কিশোরগঞ্জ প্রতিনিধি
০৯ আগস্ট ২০২১, ১৩:৪৪আপডেট : ০৯ আগস্ট ২০২১, ১৩:৪৪

কিশোরগঞ্জে গত এক সপ্তাহে করোনাভাইরাস আক্রান্ত ২৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে এক হাজার ১২ জনের। সোমবার (৯ আগস্ট) সকালে কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, গত সাত দিনের প্রতিবেদন অনুযায়ী, গড়ে প্রতিদিন করোনা আক্রান্ত হয়েছেন ১৪৪ জন। সুস্থ হচ্ছেন ৬৩ জন এবং তিন জন করে মারা গেছেন। এই সাত দিন গড়ে প্রতিদিনই ৬০০ জনের নমুনা পরীক্ষা করা হয়।

ডা. মুজিবুর রহমান জানান, জেলায় এখন করোনা আক্রান্ত সক্রিয় রোগী তিন হাজার ১১০। তাদের মধ্যে ৫৯ জন হাসপাতালে ও ৩ হাজার ৫১ জন হোম আইসোলেশনে রয়েছেন। এর মধ্যে কিশোরগঞ্জ সদরে সর্বোচ্চ ৯২৩, হোসেনপুরে ২৩০, করিমগঞ্জে ৬৯, তাড়াইলে ৪৬, পাকুন্দিয়ায় ২৫৪, কটিয়াদীতে ৫৩২, কুলিয়ারচরে ৭০, ভৈরবে ৬৩০, নিকলীতে ৫০, বাজিতপুরে ১৮২, ইটনায় ৩০, মিঠামইনে ৩৪ ও অষ্টগ্রামে ৬০ জন।

কিশোরগঞ্জে এ পর্যন্ত মোট ১০ হাজার ৪৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন সাত হাজার ১৪৭ জন। মারা গেছেন মোট ১৮২ জন।

/এসএইচ/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম