দ.আফ্রিকার সড়কে প্রাণ গেলো ২ রেমিট্যান্স যোদ্ধার

শরীয়তপুর প্রতিনিধি
১০ আগস্ট ২০২১, ০৯:০৮আপডেট : ১০ আগস্ট ২০২১, ০৯:০৮

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশি দুই যুবক নিহত হয়েছেন। প্রাণ হারানো ওই রেমিট্যান্স যোদ্ধারা হলেন ভেদরগঞ্জ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আয়ুব আলী খানের ছেলে সুলাইমান খান (৩২) ও ডামুড্যা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বিশাকুড়ি গ্রামের মৃত শওকত আলীর তালুকদারের একমাত্র ছেলে নাঈম তালুকদার (২৮)।

রবিবার (৮ আগষ্ট) স্থানীয় সময় সাড়ে ৩টায় ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে বের হন তিন বন্ধু। এ সময় ক্যাপ্টেন শহরের ভিলেজড্রপ থেকে খারাবো টাউনে আসার পথে সড়ক দুর্ঘটনা প্রাণ হারান দুই বন্ধু। আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে সিয়াম নামের তাদের আরেক বন্ধু।

নিহত সুলাইমান খান ও নাঈম তালুকদারের লাশ দ্রুত দেশে আনার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন তার স্বজনেরা।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানায়, গত ৭ বছর আগে জীবনের তাগিদে দক্ষিণ আফ্রিকা যান সোলায়মান খান। ৭ বছরে দেশে আসেননি তিনি। অন্যদিকে ৩ বছর আগে পরিবার নিয়ে ভালো থাকার আশায় পাড়ি জমান নাঈম তালুকদার। দুই জন একই দোকানে কাজ করতেন। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে পরিবার দুটি।

নাঈম তালুকদারের ফুফাতো ভাই মাসুম সরদার বলেন, নাঈমের বড়বোন হালিমা তার পরিবার নিয়ে দক্ষিণ আফ্রিকা থাকেন। রবিবার মোবাইলফোনে নাঈমের মৃত্যুর খবর জানান তিনি।

অন্যদিকে নিহত সুলাইমানের বাবা বলেন, আমাদের সংসারে উপার্জনক্ষম ছেলেটিকে হারিয়ে ফেলছি। সরকারের কাছে আমাদের একটাই চাওয়া, আমার ছেলের লাশটি যেন দ্রুত বাংলাদেশে আনার ব্যবস্থা করা হয়।

ভেদরগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা তানভীর আল নাফিস বলেন, নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। লাশ আনা থেকে শুরু করে সব ধরনের সহযোগিতা করা হবে বলে জানান তিনি। 

 

/টিটি/
সম্পর্কিত
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
জর্ডানে ‘সাধারণ ক্ষমার ঘোষণা’ গুজব: দূতাবাস  
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি