ফরিদপুরে বিপৎসীমার ৪১ সেন্টিমিটার ওপরে পদ্মার পানি

ফরিদপুর প্রতিনিধি
২১ আগস্ট ২০২১, ১৮:৩০আপডেট : ২১ আগস্ট ২০২১, ১৮:৩৩

ফরিদপুরে টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে পদ্মার পানি প্রতিনিয়ত বাড়ছে। বর্তমানে বিপৎসীমার ৪১ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। ফলে নিম্নাঞ্চলে পানি প্রবেশ করতে শুরু করেছে। পদ্মা ছাড়াও জেলার মধুমতি, আড়িয়াল খাঁ ও কুমার নদের পানি বেড়েছে।

ফরিদপুর পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, প্রতিদিনই পদ্মা, মধুমতি ও আড়িয়াল খাঁর পানি বাড়ছে। শনিবার সকালে পাউবোর পরিমাপ অনুযায়ী গোয়ালন্দ পয়েন্টে পদ্মা নদীর পানি বিপদৎসীমার ৪১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফরিদপুরে পদ্মা নদীর বিপৎসীমার মাত্রা ৮.৬৫ সেন্টিমিটার, এখন রয়েছে ৯.০৬ সেন্টিমিটার।

নিম্নাঞ্চলে পানি প্রবেশ করতে শুরু করেছে

সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাকুজাম্মান জানান, গত চার থেকে পাঁচ দিন ধরে পানি বাড়ছে। আমার ইউনিয়নটি পদ্মা নদীবেষ্টিত। এখন চারপাশে পানি। এতে মানুষের চলাফেরা ও গবাদিপশুর খাদ্য সমস্যা দেখা দিয়েছে।

ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সুলতার মাহমুদ জানান, পদ্মায় পানি বাড়ায় অভ্যন্তরীণ নদ-নদীতে পানি বাড়ছে। এতে তীরবর্তী নিচু এলাকা প্লাবিত হচ্ছে। পানি বৃদ্ধির ফলে ক্ষতিগ্রস্ত এলাকা চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।

/এসএইচ/
সম্পর্কিত
ঈদযাত্রায় পদ্মা সেতুতে ৪৮ ঘণ্টায় টোল আদায় প্রায় ১০ কোটি টাকা
২৩ গরুসহ পদ্মা নদীতে ভেসে যাওয়া ব্যাপারী এখনও উদ্ধার হয়নি
পদ্মা ও তিস্তা ব্যারেজ নিয়ে সরকারের সিদ্ধান্ত জানালেন মাহদী আমিন 
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী