ট্রলারডুবির ৭ দিন পর শিক্ষকের লাশ উদ্ধার

ফরিদপুর প্রতিনিধি
০১ সেপ্টেম্বর ২০২১, ১৯:২৭আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২১, ১৯:২৭

ফরিদপুরে পদ্মায় ট্রলারডুবির সাত দিন পর নিখোঁজ দুই শিক্ষকের একজনের লাশের সন্ধান পাওয়া গেছে। বুধবার (০১ সেপ্টেম্বর) দুর্ঘটনাস্থল থেকে ১০০ কিলোমিটার দূরে শরীয়তপুরের জাজিরা এলাকায় পদ্মা সেতুর ৩৩ নম্বর পিলারের কাছ থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। তার নাম আজমল হোসেন। তিনি শহরের সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। এ ঘটনায় নিখোঁজ আরেক শিক্ষক দেলোয়ার হোসেনের সন্ধান এখনও মেলেনি।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার এর সত্যতা নিশ্চিত করেছেন। জানা গেছে, নিখোঁজ আজমলের পরিবারের সদস্য ও কোতোয়ালি থানার পুলিশ সদস্যদের সমন্বয়ে একটি টিম লাশটি উদ্ধার করে ফরিদপুরের উদ্দেশে রওনা হয়েছে।

প্রসঙ্গত, গত ২৫ আগস্ট বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে ফরিদপুর সদরের নাজির বিশ্বাসের ডাঙ্গী এলাকায় একটি পন্টুনের সঙ্গে ধাক্কা লেগে ট্রলারডুবির ঘটনা ঘটে। ওই ট্রলারে শহরের বিভিন্ন বিদ্যালয়ের ১৫ জন শিক্ষকসহ মোট ১৬ জন ছিলেন। এর মধ্যে ১৩ জন শিক্ষক ও মাঝিকে উদ্ধার করা সম্ভব হলেও দুই শিক্ষক পানিতে তলিয়ে যান। নিখোঁজ অপর শিক্ষক হলেন ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী শিক্ষক আলমগীর হোসেন।

/এফআর/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
রাজধানীতে বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার অর্ধগলিত মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম