তরুণীকে ধর্ষণচেষ্টার মামলায় আ.লীগ নেতা গ্রেফতার

মানিকগঞ্জ প্রতিনিধি
১০ সেপ্টেম্বর ২০২১, ২৩:০৯আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২১, ২৩:০৯

ধর্ষণচেষ্টার অভিযোগে কলেজছাত্রীর করা মামলায় মানিকগঞ্জের শিবালয় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনোরঞ্জন শীল নকুলকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১০ সেপ্টেম্বর) বিকালে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। নকুল উপজেলার শিবালয় নতুন পাড়ার মৃত মঙ্গল শীলের ছেলে।

এ বিষয়ে শিবালয় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস বলেন, ‘বিষয়টি আমি অবগত নই। ঘটনা সত্যি হলে দলীয় ফোরামে কথা বলে সবার সিদ্ধান্ত অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগ নেতা নকুল শীলের মোটরসাইকেল দুর্ঘটনায় একটি হাত ভেঙে যায়। হাসপাতালে চিকিৎসা শেষে বাড়ি আসেন। এ সময় প্রতিবেশী অসহায় এক কলেজছাত্রী প্রতিদিন ৩০০ টাকার বিনিময়ে তার হাত ম্যাসাজ করে দিতেন। প্রতিদিনের মতো বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে হাত ম্যাসাজ করে দিতে গেলে নকুল তাকে যৌন হয়রানি এবং ধর্ষণচেষ্টা করে। এ সময় কলেজছাত্রীর চিৎকারে বাড়ির অন্য ঘরে থাকা তার স্ত্রী এগিয়ে আসলে তাকে ছেড়ে দেয়।

ভুক্তভোগীর মা বলেন, ‘এ ঘটনার পর নকুল আমাদের পাঁচ হাজার টাকা দিয়ে কাউকে কিছু না বলতে নিষেধ  করে। কাউকে কিছু বললে কিংবা পুলিশকে জানালে সমস্যা হবে বলে নানা হুমকি-ধমকি দেয়। বলে, থানায় অভিযোগ দিয়ে কোনও লাভ নেই। নকুল অনেক আগে থেকেই একজন কুচরিত্রের লোক। ইতোপূর্বে আমাকেও কুপ্রস্তাব দিয়েছিল। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’

শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তানিয়া সুলতানা বলেন, ‘একজন ভুক্তভোগী কলেজছাত্রী অভিযোগ করেন, তাকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা মিলেছে। পরে আসামি নকুল শীলকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেছে।’

/এফআর/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী