ডুবন্ত স্ত্রীকে বাঁচিয়ে নদীতে তলিয়ে যান স্বামী

মানিকগঞ্জ প্রতিনিধি
০৮ অক্টোবর ২০২১, ২৩:৩৬আপডেট : ০৮ অক্টোবর ২০২১, ২৩:৩৬

নদীতে ডুবন্ত স্ত্রীকে বাঁচাতে গিয়ে স্বামীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৮ অক্টোবর) বিকালে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার তালেবপুর ইউনিয়নের ইসলামপুর সেতুর নিচে ধলেশ্বরী নদীতে ঘটনাটি ঘটেছে।

মৃতের নাম আসিফ ইকবাল টিটু (৩৮)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার রতনপুর গ্রামের বাসিন্দা এবং ওই গ্রামের মৃত আবদুল মান্নানের ছেলে। তিনি স্ত্রীসহ সিংগাইর উপজেলার তালেবপুর ইউনিয়নের ইরতা গ্রামের হাজী আবদুল করিমের বাড়িতে ভাড়া থাকতেন। সিংগাইর থানার ওসি শফিকুল ইসলাম মোল্লা এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে টিটুর স্ত্রী শাম্মী আক্তার টুনি (৩১) উপজেলার তালেবপুর ইউনিয়নের ইসলামনগর সেতুর নিচে ধলেশ্বরী নদীতে গোসল করতে নামেন। এ সময় নদীর তীরে বড়শি দিয়ে মাছ ধরছিলেন টিটু। হঠাৎ স্ত্রীকে পানিতে ডুবতে দেখে স্বামী তাকে উদ্ধার করতে পানিতে ঝাঁপিয়ে পড়েন। পরে স্ত্রী উদ্ধার হলেও স্বামী পানিতে ডুবে যান। স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করে উদ্ধার করতে পারেনি। একপর্যায় ফায়ার সার্ভিসের ডুবুরিদল ও সিংগাইর থানা পুলিশের সহায়তায় প্রায় দুই ঘণ্টা খোঁজাখুঁজি করে সন্ধ্যা ৭টার দিকে তার লাশ উদ্ধার করেছে।

/এফআর/
সম্পর্কিত
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী