তুরাগে নৌকাডুবি: ২০ হাজার টাকা করে পাবে মৃতের পরিবার

সাভার প্রতিনিধি
০৯ অক্টোবর ২০২১, ১৮:২৮ আপডেট : ০৯ অক্টোবর ২০২১, ১৮:২৮

গাবতলীর তুরাগ নদীতে নৌকাডুবির ঘটনায় এখন পর্যন্ত চার শিশুসহ পাঁচ জনের লাশ উদ্ধার করা হয়েছে। তাদের লাশ দাফনে মৃতের পরিবারকে ২০ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছে সাভার উপজেলা প্রশাসন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেন, ‘নৌকাডুবির ঘটনায় মৃত প্রত্যেকের লাশ দাফনে ২০ হাজার টাকা অনুদান দেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।’

সাভার উপজেলার ইউএনও মজিহারুল ইসলাম বলেন, ‘প্রতিমন্ত্রীর নির্দেশে ঢাকা জেলা প্রশাসকের মাধ্যমে মৃতদের পরিবারকে লাশ দাফনের জন্য ২০ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা করা হয়েছে।’

উল্লেখ্য, শনিবার (৯ অক্টোবর) সকালে গাবতলীর তুরাগ নদীতে বাল্কহেডের সঙ্গে একটি নৌকার সংঘর্ষের ঘটনা ঘটে। এতে নৌকাটি তলিয়ে গেলে ১৮ যাত্রী ডুবে যায়। সাঁতরে ১০ জন পাড়ে উঠলেও বাকিরা নদীতে তলিয়ে যায়। এখন পর্যন্ত ডুবুরি দল চার শিশুসহ পাঁচ জনের লাশ উদ্ধার করেছে।

/এফআর/
সম্পর্কিত
শ্রমিক দলের নেতাকর্মীদের ওপর গুলিবর্ষণের অভিযোগ
৪৫ বছর পর স্বীকৃতি, বীরাঙ্গনা ফুলমতির শেষ বিদায় লাল-সবুজের পতাকায়
মাদ্রাসায় ভাঙচুর করা বিএনপি নেতাকে অব্যাহতি দিলেন আরেক বহিষ্কৃত নেতা
সর্বশেষ খবর
স্কুল-কলেজে তায়কোয়ান্দোকে ছড়িয়ে দেওয়ার আহ্বান চিপ হুইপের
স্কুল-কলেজে তায়কোয়ান্দোকে ছড়িয়ে দেওয়ার আহ্বান চিপ হুইপের
রাড্ডায় হামলা-ভাঙচুর: বহিষ্কৃত যুবদল নেতা গ্রেফতার
রাড্ডায় হামলা-ভাঙচুর: বহিষ্কৃত যুবদল নেতা গ্রেফতার
শাহজালাল বিমানবন্দরে আকস্মিক পরিদর্শনে বিমানমন্ত্রী
শাহজালাল বিমানবন্দরে আকস্মিক পরিদর্শনে বিমানমন্ত্রী
ফুটপাত দখল-উচ্ছেদের পুরোনো খেলা, নেপথ্যে কী
ফুটপাত দখল-উচ্ছেদের পুরোনো খেলা, নেপথ্যে কী
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম