রিসোর্টে পর্যটকের মৃত্যু

গাজীপুর প্রতিনিধি
০৯ অক্টোবর ২০২১, ১৯:৪১আপডেট : ১০ অক্টোবর ২০২১, ১১:৫৮

গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ী গ্রামের সারাহ রিসোর্টে এক পর্যটকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে জিল্লুর আহমেদ (৬৮) নামের ওই ব্যক্তি মারা যান। জিল্লুর ঢাকার গুলশান এলাকার জহুরুল হকের ছেলে।

শ্রীপুর থানার এসআই আরশাদ মিয়া জানান, জিল্লুর আহমেদ সপরিবারে বৃহস্পতিবার (৭ অক্টোবর) ওই রিসোর্টে বেড়াতে আসেন। শুক্রবার দিনব্যাপী ঘোরাফেরার পর রাতের খাবার শেষে তারা নিজ নিজ কক্ষে ঘুমাতে যান। রাত সাড়ে ৯টার দিকে জিল্লুরের বড় ভাই জামাল আব্দুন নাসের তাকে গিয়ে ডাকাডাকি করেন। দরজা খোলার পর জিল্লুর আহমেদের শারীরিক অবস্থা অস্বাভাবিক দুর্বল দেখতে পান। ওই পরিবারের সঙ্গে আসা একজন চিকিৎসক তাৎক্ষণিক জিল্লুর আহমেদকে দেখে তার হৃদযন্ত্রে সমস্যা হয়েছে বলে জানান। এর কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান। খবর পেয়ে শনিবার (৯ অক্টোবর) লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

শ্রীপুর থানার ওসি খোন্দকার ইমাম হোসেন জানান, পরিবারের পক্ষ থেকে একটি জিডি করা হয়েছে। সেখানে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যাওয়ার কারণ উল্লেখ করা হয়েছে।  

/এফআর/
সম্পর্কিত
আট মাসে নিখোঁজের পর লাশ উদ্ধার ৩৬ শিশুর, ধর্ষণের শিকার ২৪
আশুলিয়ায় বিস্ফোরণ: সিলিন্ডারবাহী কাভার্ডভ্যানে আরও ৫ জনের লাশ
পেট্রোল পাম্পের সামনে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
সর্বশেষ খবর
দুই স্ত্রীকে নিয়েই ওই ফ্ল্যাটে থাকতেন এমপি গাজী নজরুল, গতকাল ছিলেন আদালতে: আইনজীবী
দুই স্ত্রীকে নিয়েই ওই ফ্ল্যাটে থাকতেন এমপি গাজী নজরুল, গতকাল ছিলেন আদালতে: আইনজীবী
গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত স্পিকার ও ইসির: শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত স্পিকার ও ইসির: শিশির মনির
জিম্বাবুয়ের বিপক্ষে নাটকীয় জয় থেকে বিশ্বকাপের শিক্ষা নিতে চায় অস্ট্রেলিয়া
জিম্বাবুয়ের বিপক্ষে নাটকীয় জয় থেকে বিশ্বকাপের শিক্ষা নিতে চায় অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়ায় যাওয়ার পথে হারিয়েছিল মিয়ানমারকে, এবার পারলো না বাংলাদেশ
অস্ট্রেলিয়ায় যাওয়ার পথে হারিয়েছিল মিয়ানমারকে, এবার পারলো না বাংলাদেশ
সর্বাধিক পঠিত
নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি 
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি