ইলিশ রক্ষার অভিযানে জেলেদের হামলা, আহত ৫  

শরীয়তপুর প্রতিনিধি 
১০ অক্টোবর ২০২১, ১১:৪২আপডেট : ১০ অক্টোবর ২০২১, ১১:৪২

শরীয়তপুর ভেদরগঞ্জ উপজেলায় মা ইলিশ রক্ষায় অভিযান চালানোর সময় হামলা চালিয়েছেন জেলেরা। এতে পাঁচ জন আহত হন। শনিবার (৯ অক্টোবর) রাতের এ ঘটনায় একজন নিখোঁজ থাকলেও পরে তাকে উদ্ধার করা হয়। এছাড়া পুলিশের একটি হারিয়ে যাওয়া অস্ত্রও রবিবার (১০ অক্টোবর) ভোরে উদ্ধার হয়েছে। উপজেলার কাঁচিকাটা ইউনিয়নের মরিছাকান্দি এলাকায় পদ্মা নদীতে এ হামলার ঘটনা ঘটে।

ভেদরগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা তানভীর আল নাসিফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, একটি স্পিডবোট নদীতে মা ইলিশ শিকার করতে আসে। আমাদের মা ইলিশ রক্ষায় যে স্পিডবোটটি রয়েছে, সেটি দিয়ে জেলেদের ধাওয়া করলে তারা মরিছাকান্দির শাখা নদীতে প্রবেশ করে। ধাওয়া করার সময় আমাদের স্পিডবোটের সঙ্গে তাদের বোটের ধাক্কা লাগে। পরে জেলেরা অভিযানকারী দলের ওপর হামলা চালায়। এতে স্পিডবোটে থাকা উপজেলা মৎস্য কার্যালয়ের তিন জন কর্মী ও দুই পুলিশ সদস্য আহত হন। ঘটনার পর মৎস্য বিভাগের কর্মী আব্দুল বারেক মিয়া নিখোঁজ ছিলেন। পরে তাকে উদ্ধার করা হয়। এসময় পুলিশের দুটি আগ্নেয়াস্ত্র হারিয়ে যায়। পরে একটি উদ্ধার করা হয় এবং ভোরে অপর অস্ত্রটিরও সন্ধান মেলে। 

ইউএনও আরও জানান, হামলায় আহতদের একজনের অবস্থা গুরুতর। তাকে চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে। বাকিদের চাঁদপুরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

সখিপুর থানার ওসি তদন্ত মো. ওবায়দুল হক বলেন, এ ঘটনায় এখনও কাউকে আটক করা যায়নি। একটি মোবাইল ও একটি স্পিডবোট জব্দ হয়েছে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। 

 

/টিটি/
সম্পর্কিত
ইলিশ গেছে বেড়াতে, ফিরবে কবে?
‘এত খারাপ সময় আর আসেনি, সংসার আর চলছে না’
জেলেদের জালে কত প্রজাতির মাছ, কয়টি আপনি চেনেন
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম