গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২১ অক্টোবর ২০২১, ২১:১০আপডেট : ২১ অক্টোবর ২০২১, ২১:১০

নারায়ণগঞ্জের ফতুল্লার হাজীগঞ্জের পাঠানটুলী এলাকায় এক গৃহবধূকে (২২) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বৃহস্পতিবার ওই গৃহবধূ বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ অভিযুক্ত সজীব (২১) ও শাকিল (১৯) নামে দুই যুবককে গ্রেফতার করেছে। তারা ওই গৃহবধূর স্বামীর বন্ধু।

ফতুল্লা মডেল থানার ওসি মো. রাকিবুজ্জামান জানান, গ্রেফতার দুজনকে বৃহস্পতিবার বিকালে আদালতে পাঠানো হয়েছে।

মামলার সূত্রে জানা যায়, ভুক্তভোগী গৃহবধূর স্বামী স্থানীয় একটি প্রিন্টিং কারখানায় কাজ করেন। গত কয়েকদিন আগে তার স্বামী অপর একটি মেয়েকে বিয়ে করে অন্যত্র বসবাস শুরু করেন। বিষয়টি জানতে পেরে গত পাঁচ দিন আগে তিনি স্বামীকে খুঁজতে কর্মস্থল প্রিন্টিং কারখানার সামনে যান। সে সময় ওই গৃহবধূর সঙ্গে রাত ১০টার দিকে তার স্বামীর দুই বন্ধু সজীব ও শাকিলের দেখা হয়। তারা তার স্বামীকে খুঁজে দেওয়ার কথা বলে। রাত ১২টায় গৃহবধূকে ফতুল্লার উত্তর হাজীগঞ্জ পাঠানটুলি কবরস্থানের পাশে মোবাইল টাওয়ার সংলগ্ন মাঠে নিয়ে ভয়ভীতি দেখিয়ে সজীব ধর্ষণ করে। পরে সকালে ওই গৃহবধূকে জোর করে এক বাসায় নিয়ে বিকাল পর্যন্ত সজীব ও শাকিল একাধিকবার ধর্ষণ করে। পরে ওই ভুক্তভোগী এ বিষয়টি ফতুল্লা থানা পুলিশকে অবহিত করেন।

ফতুল্লা মডেল থানার ওসি জানান, ধর্ষণের শিকার গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী