আন্দোলনের মুখে নিটার উপদেষ্টা ও রেজিস্ট্রারের পদত্যাগ

সাভার প্রতিনিধি
১৭ নভেম্বর ২০২১, ২০:৩০আপডেট : ১৭ নভেম্বর ২০২১, ২০:৩০

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সাভারের আশুলিয়ায় ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চের (নিটার) উপদেষ্টা ড. মিজানুর রহমান ও রেজিস্ট্রার কাজী আন্দালিব আমিন পদত্যাগ করেছেন। 

বুধবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় নিটারের অধ্যক্ষ মো. আব্দুল মোতালিব বিষয়টি নিশ্চিত করেন। এর আগে মঙ্গলবার (১৬ নভেম্বর) দুপুর থেকে আজ সন্ধ্যা পর্যন্ত টানা বিক্ষোভ মিছিল ও প্রশাসনিক ভবন ঘেরাও করে আন্দোলন করেন শিক্ষার্থীরা।

অধ্যক্ষ আব্দুল মোতালেব বলেন, সব দাবি মেনে নেওয়ার পর শিক্ষার্থীরা আন্দোলন প্রত্যাহার করেছে। তবে বিষয়টি প্রক্রিয়ার জন্য আগামী ৩০ নভেম্বর পর্যন্ত সময় নেওয়া হয়েছে। ওই দিন আনুষ্ঠানিকভাবে কার্যক্রম সম্পন্ন করা হবে।

শিক্ষার্থীরা বলেন, নিটার পরিচালিত হয় একজন অধ্যক্ষ ও ১৬ সদস্যের গভর্নিং কাউন্সিলের মাধ্যমে। তবে সবচেয়ে বেশি ক্ষমতা থাকে অধ্যক্ষেরই। গত বছর অক্টোবরে অধ্যক্ষ ড. মিজানুর রহমান অবসরে যান। তবে এর আগেই তিনি নিজের ক্ষমতা কুক্ষিগত করতে আ্যডভাইজার (উপদেষ্টা) নামে একটি পদ সৃষ্টি করেন। সেই পদাধিকার বলে বিদায় নিলেও বিশ্ববিদ্যালয়ের মূল নিয়ন্ত্রণ করতেন। দায়িত্বে থাকার সময়ে তার বিরুদ্ধে আর্থিক ও পদায়নে নানা অভিযোগও ছিল। এ ছাড়া বিশ্ববিদ্যালয় কোনও উন্নয়ন কাজ না করায় আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা।

তাদের অভিযোগ, কোনও রুটিন ঠিকমতো পাই না। পর্যাপ্ত ল্যাব নেই। গাদাগাদি করে ক্লাস করতে হয়। বিভাগগুলোতে পর্যাপ্ত শিক্ষক ও গবেষণার জন্য বরাদ্দও নেই। এসব নিয়ে দীর্ঘদিন ধরে দাবি জানালেও এখন পর্যন্ত কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। এত বড়ো আবাসিক বিশ্ববিদ্যালয়ে একটি অ্যাম্বুলেন্স-চিকিৎসকও নেই। তাই এসব দাবিতে আন্দোলন করা হয়েছে।

আন্দোলনে সংহতি জানানো এস এম আশিক নামের এক শিক্ষক বলেন, কৃত্রিমভাবে বিশ্ববিদ্যালয়ের এই সংকটগুলো করা হয়েছে। সাবেক অধ্যক্ষ তার পদ আঁকড়ে ধরে থাকায় উন্নয়ন ব্যাহত হচ্ছে। নতুন অধ্যক্ষ কিছু করে উঠতে পারছেন না। এসব কারণে শিক্ষার্থীরা আন্দোলন করেছেন। 

/এসএইচ/
সম্পর্কিত
তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে আজও বিক্ষোভ 
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি