বঙ্গবন্ধু সেতুতে বাড়তি টোল আদায় মধ্যরাত থেকে কার্যকর

টাঙ্গাইল প্রতিনিধি
১৮ নভেম্বর ২০২১, ১৯:৫৩আপডেট : ১৮ নভেম্বর ২০২১, ১৯:৫৩

বঙ্গবন্ধু সেতুতে পুনর্নির্ধারিত টোল আদায়ের নির্দেশ দিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। নির্দেশনা অনুসারে বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ১২টার পর থেকে এই নির্দেশ কার্যকর হবে।

বঙ্গবন্ধু সেতু সাইট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জানান, আজ রাত ১২টার পর থেকে বঙ্গবন্ধু সেতুতে পরিবহন থেকে সরকার ঘোষিত পুনর্নির্ধারিত টোল আদায় কার্যক্রম শুরু হচ্ছে।

এর আগে গত ২ নভেম্বর বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় বৃদ্ধি নিয়ে প্রজ্ঞাপন জারি করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের উপসচিব (উন্নয়ন) মোহাম্মদ আনোয়ারুল নাসের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন জারির পর দিন থেকে বঙ্গবন্ধু সেতুতে পারাপার হওয়া যানবাহনের চালকদের মাঝে লিফলেট বিতরণ শুরু করে বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ। তবে গত ১৫ নভেম্বর অনিবার্য কারণে মন্ত্রণালয় থেকে বাড়তি টোল আদায় কার্যক্রম শুরু না করার নির্দেশনা দেওয়া হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, বঙ্গবন্ধু সেতুর জন্য অনুমোদিত যানবাহনের শ্রেণিবিন্যাস এবং টোল হার ধরা হয়েছে মোটরসাইকেল ৫০ টাকা, হালকা যানবাহনের মধ্যে কার/জিপ ৫৫০, মাইক্রো ও পিকআপ ৬০০, ছোট বাস (৩১ আসন বা এর কম) ৭৫০, বড় বাস (৩২ আসন বা এর বেশি) এক হাজার, ছোট ট্রাক (৫ টন) এক হাজার, মাঝারি ট্রাক (৫ টন থেকে ৮ টন) ১২৫০, মাঝারি ট্রাক (৮ টন থেকে ১১ টন) ১৬০০ টাকা, ট্রাক (৩ এক্সেল) দুই হাজার, ট্রেইলার (৪ এক্সেল) তিন হাজার, ট্রেইলার (৪ এক্সেলের অধিক) চার হাজার টাকা এবং সেতুর ওপর দিয়ে ট্রেন চলাচলের জন্য প্রতিবছর এক কোটি টাকা টোল আদায় করা হবে।

প্রসঙ্গত, এর আগে ২০১১ সালে বঙ্গবন্ধু সেতুতে টোল বৃদ্ধি করা হয়েছিল। টোল বেড়ে মোটরসাইকেলে ৪০ টাকা, হালকা যানবাহন (কার, জীপ) ৫০০ টাকা, ছোট বাস ৬৫০ টাকা, বড় বাস ৯০০ টাকা, ছোট ট্রাক ৮৫০ টাকা, মাঝারি ট্রাক ১১০০ টাকা, বড় ট্রাক ১২৫০ থেকে ১৪০০ টাকা করে আদায় করা হয়।

/এসএইচ/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
লুটপাট চললে সরকারের হাতে হারিকেন ধরিয়ে দেওয়া হবে: তারিকুল
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি