রোহিঙ্গা ইস্যুতে মালদ্বীপ বাংলাদেশের পাশে আছে: পররাষ্ট্রমন্ত্রী

গাজীপুর প্রতিনিধি
২৪ নভেম্বর ২০২১, ১৭:৫৯ আপডেট : ২৪ নভেম্বর ২০২১, ১৭:৫৯

রোহিঙ্গা ইস্যুতে মালদ্বীপ বাংলাদেশের পাশে আছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তিনি বলেছেন, ‘এ ইস্যুতে সব ফোরামে দুটি দেশের বক্তব্য অভিন্ন। মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশে এসেছেন। প্রধানমন্ত্রী মালদ্বীপ গেলে দুটি দেশের মধ্যে স্বার্থ সংশ্লিষ্ট অনেক চুক্তি হবে। বিজয় দিবসের অনুষ্ঠানে ভারতের রাষ্ট্রপতি ও ভুটানের রাজার আসার কথা রয়েছে। তবে ওই অনুষ্ঠানে শিল্পী, সাহিত্যিক, সংস্কৃতিসেবীদের বেশি আহ্বান জানানো হবে।’

বুধবার (২৪ নভেম্বর) বেলা ১১টায় গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক সিটিতে ইএটিএল ইনোভেশন হাবের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

ভিত্তিপ্রস্তুর স্থাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব ও ইএটিএল ইনোভেশন হাবের চেয়ারম্যান আবদুল করিম। অনুষ্ঠানে বেসরকারি মেডিক্যাল কলেজ অ্যাসোসিয়েশনের সভাপতি এম এ মুবিন খান, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের এমডি বিকর্ণ কুমার ঘোষসহ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ ও হাইটেক পার্ক কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ইএটিএল ইনোভেশন হাব সঠিক প্রযুক্তিতে তরুণ প্রতিভাবানদের দক্ষতা বাড়াতে কাজ করবে। এটি একটি দীর্ঘমেয়াদি টেকসই আর্থসামাজিক উদ্যোগ। যা সরকার, আর্থিক প্রতিষ্ঠান এবং সামগ্রিকভাবে অংশীজনদের কাছ থেকে যথাযথ সমর্থন পেলে এ উদ্যোগ সফল হবে। এটি বাণিজ্যিক উদ্যোগ নয়।

/এফআর/
সম্পর্কিত
তিমি হাঙর দেখতে মালদ্বীপের যে দ্বীপে যাবেন
মাসভেদে বদলে যায় মালদ্বীপের রূপ, কখন গেলে পাবেন সেরা অভিজ্ঞতা?
মালদ্বীপের কোন দ্বীপে যাবেন? প্রথমবার ভ্রমণকারীদের জন্য সহজ গাইড
সর্বশেষ খবর
প্রসূতির মৃত্যু: চিকিৎসকসহ ৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
প্রসূতির মৃত্যু: চিকিৎসকসহ ৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি আজ , বন্দর রক্ষা কমিটির ক্ষোভ
এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি আজ , বন্দর রক্ষা কমিটির ক্ষোভ
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
দিনদুপুরে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, ফিরে এসে চুপচাপ
দিনদুপুরে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, ফিরে এসে চুপচাপ