শ্রমিকলীগ নেতাকে কুপিয়ে হত্যা: ২ যুবক রিমান্ডে

টাঙ্গাইল প্রতিনিধি
২৭ নভেম্বর ২০২১, ১৯:৩৬আপডেট : ২৭ নভেম্বর ২০২১, ১৯:৩৬

টাঙ্গাইলে শ্রমিকলীগ নেতা রেজাউল করিম রেজা হত্যা মামলায় গ্রেফতার দুই আসামির তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার (২৭ নভেম্বর) দুপুরে তাদের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে তোলা হলে বিচারক এ আদেশ দেন।

রিমান্ডপ্রাপ্তরা হলেন- জেলার বাসাইল উপজেলার বাসিন্দা নয়ন ও শাকিল। জানা গেছে, শুক্রবার (২৬ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে টাঙ্গাইল সদর থানায় নিহত রেজাউলের ভাই রাশেদুল ইসলাম বাদী হয়ে হত্যা মামলাটি করেন। মামলায় শহরের এনায়েতপুর এলাকার হারুন অর রশীদের ছেলে সাজ্জাদ দ্বীপ (২৬), আকুরটাকুর পাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে মো. রবিন মিয়া (২৭), কোদালিয়া এলাকার রফিকুল ইসলামের ছেলে সাজ্জাদ হোসেন এবং একই এলাকার আব্দুল হামিদের ছেলে পাভেল (২৮) সহ আরও ৭-৮ জনকে আসামি করা হয়েছে।

টাঙ্গাইল সদর থানার ওসি মীর মোশারফ হোসেন বলেন, ‘হত্যার ঘটনায় চার জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। পরে তাদের জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। পরে টাঙ্গাইল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তাদের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।’

গত রবিবার (২১ নভেম্বর) শহরের নতুন বাস টার্মিনাল এলাকায় রেজাউলকে সন্ত্রাসীরা কুপিয়ে গুরুতর আহত করে। আহত রেজাউলকে ওই দিনই টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি লাইফ সাপোর্টে ছিলেন। বুধবার (১৪ নভেম্বর) বিকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

/এফআর/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
মোহাম্মদপুরে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই: দুই আসামি রিমান্ডে
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি