ঘাটাই‌লে দুই কাউ‌ন্সিলর প্রার্থীর কর্মী‌দের সংঘর্ষে আহত ২ 

টাঙ্গাইল প্রতিনিধি
২৮ নভেম্বর ২০২১, ১২:১৯আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ১২:১৯

টাঙ্গাই‌লের ঘাটাই‌ল পৌরসভা নির্বাচ‌নে ভোট দেওয়া‌কে কেন্দ্র ক‌রে দুই কাউ‌ন্সিলর প্রার্থীর কর্মী-সমর্থক‌দের ম‌ধ্যে সংঘ‌র্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই জন আহত হয়ে‌ছেন। র‌বিবার (২৮ ন‌ভেম্বর ) সকাল সা‌ড়ে ১০টার দি‌কে পৌরসভার বানিয়াপাড়া এলাকায় দারুস সুন্নাহ হা‌ফি‌জিয়া ও নুরানী মাদরাসা এবং এ‌তিমখানা কে‌ন্দ্রে এই ঘটনা ঘ‌টে। 

স্থানীয়রা জানান, পৌরসভার বানিয়াপাড়া এলাকার ৪ নম্বর ওয়ার্ডের কেন্দ্রে বোতল প্রতীকের কাউ‌ন্সিলর প্রার্থী আবু হায়দার লিটন সরকারের এ‌জেন্ট ও উটপাখি প্রতীকের প্রার্থী আশরাফুল জামান মামুনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় আবু হায়দার লিটনের ছোটভাই টিটু সরকারসহ দুই জন আহত হন। এ‌তে কিছু সম‌য়ের জন্য ভোটগ্রহণ স্থ‌গিত থা‌কে। 

বোতল প্রতী‌কের কাউ‌ন্সিলর প্রার্থী আবু হায়দার লিটন সরকার ব‌লেন, প্রতিপ‌ক্ষের লোকজন ভোটার‌দের ভোট নি‌জেরাই দি‌য়ে দি‌চ্ছিলেন। প‌রে প্রতিবাদ কর‌লে তারা অত‌র্কিতভা‌বে হামলা চালায়। এ‌ ঘটনায় আমার এ‌জেন্ট ও ছোটভাই মাথায় আঘাত পে‌য়ে হাসপাতা‌লে ভ‌র্তি হ‌য়ে‌ছে। 

উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ হো‌সেন ব‌লেন, কে‌ন্দ্রে তেমন কোনও ঘটনা ঘ‌টে‌নি। ছোটখা‌টো উ‌ত্তেজনা ছিল। বর্তমানে কে‌ন্দ্রে ভোটারদের উপ‌স্থি‌তি ভালো আছে। কে‌ন্দ্রে আহত হওয়ার কোনও খবর জানা নেই।  

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম