ঘুরতে বেরিয়ে ট্রেনে কাটা পড়লো স্কুলছাত্রী

টাঙ্গাইল প্রতিনিধি
৩০ নভেম্বর ২০২১, ১৭:৪৬আপডেট : ৩০ নভেম্বর ২০২১, ২১:০২

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ট্রেনে কাটা পড়ে নুসরাত জাহান তোয়া (১৪) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ নভেম্বর) সকালে উপজেলার ধলাটেংগর এলাকায় এই ঘটনা ঘটে।

নুসরাত জাহান তোয়া চট্টগ্রামের বাসিন্দা নাসির উদ্দিনের মেয়ে। কালিহাতী উপজেলার এলেঙ্গা এলাকায় ভাড়া বাসায় পরিবারের সঙ্গে বাস করছিল সে। তোয়া এলেঙ্গা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।

জানা গেছে, সম্প্রতি ফেসবুকে সোহাগ আল হাসান জয় নামে এক যুবকের সঙ্গে তোয়ার পরিচয় হয়। মঙ্গলবার ঘুরতে বের হয়ে রিকশাযোগে ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের পাশে ধলাটেংগর রেললাইনে যায় তারা। সেখানে ঘোরাঘুরির একপর্যায়ে নীল সাগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তোয়ার মৃত্যু হয়। ঘটনার পর পালিয়ে যায় সোহাগ। ঘটনাস্থলে তোয়ার পরীক্ষার প্রশ্নপত্র পাওয়া গেছে।

তোয়ার মা শায়লা বেগম বলেন, সকালে বান্ধবীর বাসায় যাওয়ার কথা বলে বের হয়। সকাল ১০টা থেকে বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা দেওয়ার কথা ছিল। পরে বিদ্যালয়ের শিক্ষকের মাধ্যমে তার মৃত্যুর খবর পাই। এ ঘটনায় সোহাগের বিরুদ্ধে মামলা করা হবে বলে জানান তিনি 

বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশন মাস্টার মাছুম আলী খান বলেন, ট্রেনে কাটা পড়ে স্কুলছাত্রীর মৃত্যুর বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। তারা এসে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

রেলওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই আব্দুস সবুর বলেন, লাশ উদ্ধারের পর ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

/এসএইচ/এমওএফ/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের