মাদারীপুরে জামানত হারালেন ২৯ চেয়ারম্যান প্রার্থী

মাদারীপুর সংবাদদাতা
০১ ডিসেম্বর ২০২১, ২২:১৩আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ২২:১৩

তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে মাদারীপুর সদর উপজেলার ১৪ ইউনিয়নে ভোটগ্রহণ হয়েছে। এর মধ্যে নির্বাচনে লড়া ২৯ চেয়ারম্যান প্রার্থী জামানত হারিয়েছেন। নির্বাচনের নিয়ম অনুযায়ী, মোট ভোটের আট ভাগের এক ভাগ না পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হচ্ছে। এর মধ্যে জাকের পার্টির ২ ও ইসলামী আন্দোলনের ৭ ও ২০ জন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।

মাদারীপুর সদর উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, রবিবার (২৮ নভেম্বর) অনুষ্ঠিত তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে সদর উপজেলার ১৪ ইউপিতে ৭১ প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ২৯ প্রার্থী জামানত হারিয়েছেন।

জামানত হারানো প্রার্থীরা হলেন- শিরখাড়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. হেলাল খান, হান্নান হাওলাদার, মস্তফাপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. হাবিবুর রহান ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আ. হাকিম মাতুব্বর, কালিকাপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. কামরুল হাসান খান, পাঁচখোলা ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. শহিদুল ইসলাম, ধুরাইল ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী রফিকুল ইসলাম, হান্নান মাতুব্বর, কুনিয়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী সাহেব আলী ও মো. মহব্বত আলী মুন্সী, পেয়ারপুর ইউনিয়নে জাকের পার্টির কে এম গিয়াস উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. জাবির মল্লিক, স্বতন্ত্র প্রার্থী সামসুল হক, কেন্দুয়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী জেসমিন আহমেদ, মজলু সরদার, মো. মজিবর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মামুন সরদার, ছিলারচর ইউনিয়নে বিলকিস আক্তার, জাকের পার্টির মো. শাহ আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশের আবুল কালাম আজাদ, খোয়াজপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান লিটন, মেহেদী হাসান, মো. ইউনুস শিকদার ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আশরাফুল ইসলাম ও রাস্তি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী জেসমিন আক্তার, মনিরুজ্জামান হাওলাদার, মোহাম্মদ মোখলেছুর রহমান, রাসেল মোল্লা ও ইসলামী আন্দোলন বাংলাদেশের গোলাম রহমান।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, ‘ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন জমার সময় প্রত্যেক প্রার্থীকে সরকারি কোষাগারে পাঁচ হাজার টাকা করে জামানত দিতে হয়। সেই জামানতের টাকা ফেরত পেতে হলে ওই ইউনিয়নের ভোটকেন্দ্রগুলোতে মোট প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ পেতে হয়। যেসব প্রার্থী এই পরিমাণ ভোট পাবেন না, তাদের জামানত বাজেয়াপ্ত হওয়ার নিয়ম আছে। তাই ওই ২৯ প্রার্থী জামানত বাজেয়াপ্ত হবে।’

/এফআর/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
অন্তর্বর্তী সরকার নির্বাচনকেই সর্বাধিক অগ্রাধিকার দেবে, আশা তারেক রহমানের
‘এখনই স্থানীয় সরকার নির্বাচন সম্ভব’, মনে করে সংস্কার কমিশন 
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান