চেয়ারম্যানের বিরুদ্ধে ভিক্ষুকের থানায় অভিযোগ 

মাদারীপুর প্রতিনিধি
০৫ ডিসেম্বর ২০২১, ০১:২৯আপডেট : ০৫ ডিসেম্বর ২০২১, ০১:২৯

মাদারীপুরে নবনির্বাচিত চেয়ারম্যান সোহরাব হোসেন খান ও তার সমর্থকদের বিরুদ্ধে এক শারীরিক প্রতিবন্ধী ভিক্ষুককে পেটানোর অভিযোগ উঠেছে। এ ঘটনার বিচার চেয়ে শনিবার সন্ধ্যায় ওই ভিক্ষুক সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগকারী ভিক্ষুকের নাম খলিল খাঁ (৩৫)। তিনি সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের খৈয়রভাঙ্গা এলাকার রশিদ খাঁর ছেলে।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২৮ নভেম্বর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তৃতীয় ধাপের এ নির্বাচনে আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র চেয়ারম্যান পদে বিজয়ী হন সোহরাব খান।

অপরদিকে আরেক স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মজিবর রহমান মোটরসাইকেল প্রতীকে পরাজিত হন। এ নির্বাচনে মজিবর রহমানকে সমর্থন করেন ভিক্ষুক খলিল। এতে ক্ষিপ্ত হয়ে খলিলকে শুক্রবার সকালে মস্তফাপুর বাসস্ট্যান্ডে একা পেয়ে মারধর করেন সোহরাব খান, তার ভাই আনোয়ার খান ও তার ছেলে সজিব খানসহ বেশ কয়েকজন। এ ঘটনায় ওই ভিক্ষুক সদর মডেল থানায় চেয়ারম্যানসহ তিন জনের নাম উল্লেখ করে অভিযোগ দেন।

ভিক্ষুক খলিল বলেন, শুক্রবার সকালে আমি মস্তফাপুর বাসস্ট্যান্ডে ভিক্ষা করতে যাই। ভিক্ষা করেই আমার সংসার চলে। বাসস্ট্যান্ডে একা পেয়ে সোহরাব খানের নির্দেশে তার ভাই ও ভাইর ছেলে দলবল নিয়ে আমার ওপর হামলা চালায়। আমাকে সবাই মিলে মারধর করেছে তারা। আমি এ ঘটনার বিচার দাবিতে থানায় অভিযোগ দিয়েছি। প্রশাসনের সহযোগিতা চাই।

এ ব্যাপারে নবনির্বাচিত চেয়ারম্যান সোহরাব খান বলেন, ভিক্ষুককে আমি মারধর কেন করবো। আমি কিছুই করিনি। তবে ওই ভিক্ষুকের সঙ্গে একটু ঝামেলা হয়েছিল, যা পরে মীমাংসা করে দিয়েছে পুলিশ।

মাদারীপুর সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) এএইচএম সালাউদ্দিন বলেন, ওই ভিক্ষুকের অভিযোগ পেয়েছি। পুলিশ তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবে।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ