নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে মনোনয়নপত্র নিলেন বিএনপির ২ নেতা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৫ ডিসেম্বর ২০২১, ১৭:০৬আপডেট : ০৫ ডিসেম্বর ২০২১, ১৭:২৩

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে অংশ নিতে মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির দুই নেতা। তারা হলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সহ-সভাপতি সাখাওয়াত হোসেন খান ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল।

রবিবার (৫ ডিসেম্বর) দুপুরে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে তারা মনোনয়নপত্র সংগ্রহ করেন। বিএনপি দলীয়ভাবে নির্বাচনে অংশ না নেওয়ায় তারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন বলে গণমাধ্যম কর্মীদের জানিয়েছেন।

দুপুর ১টার দিকে মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেন গতবারের সিটি নির্বাচনে বিপুল ভোটে হেরে যাওয়া বিএনপি মনোনীত প্রার্থী সাখাওয়াত হোসেন খান। দুপুর পৌনে ২টার দিকে মনোনয়নপত্র সংগ্রহ করেন এটিএম কামাল। দুজনের সঙ্গেই স্থানীয় বিএনপির কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।

মনোনয়ন সংগ্রহের পর সাখাওয়াত হোসেন খান বলেন, ‘আমি দলের সঙ্গে যোগাযোগ করেছি। যদি দল নির্বাচনে অংশ নেয় তবে আমি দলীয় প্রার্থী হবো। যদি দল অন্য কাউকে মনোনয়ন দেয় তবে মনোনয়নপত্র প্রত্যাহার করবো। কিন্তু দল যদি নির্বাচনে অংশ না নেয় তবে আমি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মানুষের স্বার্থে, গণতন্ত্র ফিরিয়ে আনার স্বার্থে নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করবো। এই নির্বাচন শতভাগ ইভিএমে হবে।’

তিনি বলেন, ‘বর্তমান নির্বাচন কমিশনের অধীনে এটি শেষ নির্বাচন। তাই মানুষ যাতে কেন্দ্রে এসে ভোট দিতে পারে সে জন্য ব্যালটে নির্বাচনের দাবি জানাচ্ছি।’

মনোনয়নপত্র সংগ্রহকারী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল বলেন, ‘এই সরকারের আমলে মানুষ তাদের ভোটাধিকার হারিয়েছে। রাতের বেলায় ভোট হয়েছে। এসবের প্রতিবাদেই আমার নির্বাচনে অংশ নেওয়া। দল হিসেবে বিএনপি যদি অংশ নেয়, তবে আমি দলীয় মনোনয়নপ্রত্যাশী। যদি দল নির্বাচনে অংশ না নেয় তবে স্বতন্ত্র হিসেবে নির্বাচন করবো। বিএনপি এই সরকারের অধীনে কোনও নির্বাচনে অংশ নেবে না বলে নীতিগত সিদ্ধান্তে অটল রয়ছে। তবে স্বতন্ত্র হিসেবে কেউ নির্বাচনে অংশ নিলে দলের এতে আপত্তি নেই।’

দুজনই জানিয়েছেন, দলের পক্ষ থেকে সবুজ সংকেত পেয়েই তারা নির্বাচনে অংশ নেওয়ার জন্য মনোনয়নপত্র নিয়েছেন। তবে শেষ পর্যন্ত দলের সিদ্ধান্তকেই তারা সম্মান জানাবেন।

এদিকে, তফসিল ঘোষণার সময় নির্বাচন কমিশন জানিয়েছে, নাসিক নির্বাচনে এবার সব কেন্দ্রে ইভিএমে ভোট করা হবে। ৩০ নভেম্বর এ নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। তফসিল অনুযায়ী, ১৫ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ। ভোটগ্রহণ হবে আগামী বছরের ১৬ জানুয়ারি। এই নির্বাচনে সরকারি দল আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান সিটি মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। বিএনপি নেতা সাখাওয়াত হোসেন খানকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করেছিলেন তিনি।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
আওয়ামী লীগ ক্লোজড চ্যাপ্টার, পতন হয়েছে বাংলাদেশে আর দাফন ভারতে: সারজিস
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে অস্ত্র নিয়ে মহড়া দেওয়া ৩ জন গ্রেফতার, কাদের অনুসারী তারা?
নানা অপশক্তি দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করছে: রিজভী
সর্বশেষ খবর
‘ন্যূনতম প্রমাণ ছাড়া মৃত্যুদণ্ডের রায় দায়িত্বজ্ঞানহীন কাজ’, নুসরাত হত্যা মামলার পূর্ণাঙ্গ রায়ে হাইকোর্ট
‘ন্যূনতম প্রমাণ ছাড়া মৃত্যুদণ্ডের রায় দায়িত্বজ্ঞানহীন কাজ’, নুসরাত হত্যা মামলার পূর্ণাঙ্গ রায়ে হাইকোর্ট
জুয়ার লেনদেন ৪৮৪, ডিবির অভিযানে গ্রেফতার ৭
জুয়ার লেনদেন ৪৮৪, ডিবির অভিযানে গ্রেফতার ৭
বেনজীরকে দেশে ফেরাতে ‘ব্যর্থতা’ নিয়ে সংসদে আলোচনা
বেনজীরকে দেশে ফেরাতে ‘ব্যর্থতা’ নিয়ে সংসদে আলোচনা
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
চুরি ঠেকাতে ক্রেন দিয়ে দুই তলার ছাদে তোলা হলো নতুন গাড়ি
চুরি ঠেকাতে ক্রেন দিয়ে দুই তলার ছাদে তোলা হলো নতুন গাড়ি
দুই পুলিশ সদস্য আটক
দুই পুলিশ সদস্য আটক