বাসা ছেড়ে দেওয়ায় ১০ মাসের বাড়তি ভাড়া চেয়ে কলেজছাত্রীকে জিম্মি বাড়িওয়ালার

টাঙ্গাইল প্রতিনিধি
১৩ ডিসেম্বর ২০২১, ২১:০৮আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ২১:১০

টাঙ্গাইলে বাসা ছাড়ায় ১০ মাসের বাড়তি ভাড়া দাবি করে এক কলেজছাত্রীকে জিম্মি করেছেন কামরুল হাসান নামে এক বাড়িওয়ালা। এ ঘটনায় ওই ছাত্রী জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে কল দেন। খবর পেয়ে পুলিশ গিয়ে ছাত্রীকে উদ্ধার করে। 

সোমবার (১৩ ডিসেম্বর) বিকালে টাঙ্গাইল পৌরসভার বেতকার মুন্সিপাড়ায় এ ঘটনা ঘটে। ওই এলাকার বাড়িওয়ালা কামরুল হাসান ঠান্ডু ১০ মাসের ভাড়া দাবি করে ওই ছাত্রীকে বাসায় জিম্মি করে রাখেন। জিম্মি হওয়া ছাত্রী সরকারি কুমুদিনী কলেজের অনার্সে পড়াশোনা করেন।

স্থানীয়রা জানায়, পৌরসভার বেতকা মুন্সিপাড়ার কামরুল হাসান ঠান্ডুর বাসায় চার মাস আগে বাসা ভাড়া নেন ওই শিক্ষার্থী। চলতি মাসের ভাড়া পরিশোধ করে বাসা ছেড়ে দেওয়ার কথা বাড়িওয়ালাকে জানান ছাত্রী। কিন্তু এক মাসের ভাড়া অতিরিক্ত দিলেও বাড়িওয়ালা আগামী ১০ মাসের ভাড়া চেয়ে ছাত্রীকে জিম্মি করে রাখেন। ওই ছাত্রী বাসা ছেড়ে দিতে চাইলে তাকে হুমকি ও অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। পরে জরুরি সেবার ৯৯৯ নম্বরে ফোন দেন ছাত্রী। এরপর টাঙ্গাইল সদর থানার এএসআই আয়নুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে ছাত্রীকে উদ্ধার করে। 

এর আগে বাড়িওয়ালার আত্মীয় জাহাঙ্গীরের নেতৃত্বে পুুলিশের উপস্থিতিতে ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের ওপর হামলার চেষ্টা চালানো হয়। এ ছাড়া সাংবাদিকদের ছবি ও ভিডিও করতে বাধা দেওয়া হয়।

ওই কলেজছাত্রী বলেন, চলতি মাসের ভাড়া পরিশোধ করে বাসা ছাড়তে চাইলে বাড়িওয়ালা আরও ১০ মাসের ভাড়া দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে আমাকে জিম্মি করে রাখেন। পরে পুলিশ এসে আমাকে উদ্ধার করে।

এ বিষয়ে জানতে চাইলে বাড়িওয়ালা কামরুল হাসান ঠান্ডু বলেন, ‘বাসা ছেড়ে দিলে আগামী ১০ মাসের ভাড়া বাড়তি দিতে হবে। না হলে নতুন ভাড়াটিয়া খুঁজতে দেরি হবে। আইন-টাইন বুঝি না, আমাকে বাড়তি টাকা দিয়ে ওই ছাত্রীকে বাসা ছাড়তে হবে।’

টাঙ্গাইল সদর থানার এএসআই আয়নুল ইসলাম বলেন, জরুরি সেবার ৯৯৯ নম্বরে ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে ছাত্রীকে উদ্ধার করা হয়। তবে বাসার মালিক উগ্র আচরণ করেছেন। ওই ছাত্রীকে জিম্মি করে বাড়তি টাকা আদায়ের চেষ্টা করেছেন। পরে আমরা ছাত্রীকে উদ্ধার করে নিয়ে আসি।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের