পর্ন ভিডিও সরবরাহের অভিযোগে একজন গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৪ ডিসেম্বর ২০২১, ১৮:১০আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ১৮:১০

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় থেকে কম্পিউটারের মাধ্যমে পর্ণ ভিডিও ও ছবি সরবরাহের অভিযোগে আবুল কালাম আজাদ (৩৫) নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। মঙ্গলবার দুপুরে র‌্যাব-১১-এর মিডিয়া অফিসার এএসপি রিজওয়ান সাঈদ জিকু এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এর আগে সোমবার সন্ধ্যায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আবুল কালাম আজাদ বরগুনার তালতলী থানার গাবাড়িয়া গ্রামের রুহুল আমিন তালুকদারের ছেলে। তার কাছ থেকে একটি কম্পিউটারের মনিটর, একটি সিপিইউ, একটি পেনড্রাইভ ও একটি মেমোরি কার্ড জব্দ করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গ্রেফতার আসামি দীর্ঘদিন ধরে সিদ্ধিরগঞ্জের সানারপাড়ের লন্ডন মার্কেটের সাদিয়া টেলিকম নামে কম্পিউটারের দোকান পরিচালনার আড়ালে কম্পিউটার, পেনড্রাইভ ও মেমোরি কার্ডের মাধ্যমে বিভিন্ন প্রকার পর্ণ ভিডিও, ছবি ও গান আদান-প্রদান করে আসছিল। অনুসন্ধানে জানা যায়, এই অসাধু ব্যবসায়ী টাকার বিনিময়ে শিক্ষার্থীসহ উঠতি বয়সী তরুণদের মোবাইল ফোনে পর্ণ ভিডিও বিক্রি, বিতরণ ও সরবরাহ করে আসছিল। যুব সমাজকে অধঃপতনের হাত থেকে বাঁচাতে পর্ণ ভিডিও ও ছবি সরবরাহকারী অসাধু ব্যবসায়ী চক্রের বিরুদ্ধে র‌্যাব-১১-এর অভিযান অব্যাহত থাকবে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম