যশোরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো ২ জনের

যশোর ​প্রতিনিধি
১৮ ডিসেম্বর ২০২১, ২২:১০আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, ২২:১০

যশোর-ঝিনাইদহ মহাসড়কে উল্টে পড়া থ্রি হুইলারে ট্রাকের ধাক্কায় দুই জন নিহত হয়েছেন। শনিবার (১৮ ডিসেম্বর) বিকালে যশোরের সাতমাইল এলাকায় কাজী নজরুল ইসলাম ডিগ্রি কলেজের সামনের মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—ঝিনাইদহ সদরের আরাপপুর গ্রামের বাকি বিল্লাহ মুন্সীর ছেলে ইউসুফ আলী মুন্সী (৩১) এবং একই গ্রামের আব্দুল মোতালেবের ছেলে রুহুল আমিন (৩২)। রুহুল আমিন সিএনজির চালক এবং ইউসুফ যাত্রী।

সিএনজির আরেক যাত্রী সোহরাব হোসেন জানান, পিকনিকের জন্য যশোরে বাস ভাড়া করতে আসেন তারা। থ্রি হুইলারে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় ইউসুফ ও রুহুলের মৃত্যু হয়েছে।

হাইওয়ে পুলিশ জানায়, বিকালে যশোর থেকে যাত্রী নিয়ে যশোর-ঝিনাইদহ মহাসড়ক দিয়ে ঝিনাইদহে যাচ্ছিল একটি থ্রি হুইলার। বিকাল সাড়ে ৫টায় কাজী নজরুল ইসলাম কলেজের সামনে মহাসড়কের ওপর সেটি উল্টে যায়। এরপর একটি ট্রাক থ্রি হুইলারে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ইউসুফ মারা যান। গুরুতর আহত অবস্থায় রুহুলকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সন্ধ্যা ছয়টা ১০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।

বারবাজার হাইওয়ে থানার ওসি শেখ মেজবাহ উদ্দিন বলেন, একজন ঘটনাস্থলে এবং অপরজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। চালক ট্রাক নিয়ে পালিয়ে গেছে। 

/এসএইচ/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের