আচরণবিধি ভাঙায় ৩ চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা

মাদারীপুর প্রতিনিধি
০১ জানুয়ারি ২০২২, ০৯:৫০আপডেট : ০১ জানুয়ারি ২০২২, ০৯:৫০

ইউনিয়ন পরিষদ নির্বাচনে আচরণবিধি ভাঙায় মাদারীপুরের শিবচর উপজেলার দুই ইউনিয়নের তিন চেয়ারম্যান প্রার্থীকে এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (৩১ ডিসেম্বর) ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এম. রাকিবুল হাসানের নেতৃত্বে উপজেলার বন্দরখোলা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হাজী আব্দুর রহমান সাদ্দাম খানকে (ঘোড়া) ৮০ হাজার টাকা এবং মো. আজহারুল ইসলামকে (টেলিফোন) ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া কাঁঠালবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মোহসেন উদ্দীন সোহেল বেপারীকে (আনারস) ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ৫ জানুয়ারি উপজেলার বন্দরখোলা ও কাঁঠালবাড়ী ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এলাকায় প্রার্থীরা নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে উঠান বৈঠক করার খবর পেয়ে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় বন্দরখোলা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী সাদ্দাম খান ও আজহারুল ইসলাম এবং কাঁঠালবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী সোহেল বেপারীকে জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) এম. রাকিবুল হাসান বলেন, শুক্রবার সন্ধ্যার পর বন্দরখোলা ইউনিয়নে অধিক সংখ্যক লোকজন নিয়ে বৈঠকরত অবস্থায় পেয়ে চেয়ারম্যান প্রার্থীদের জরিমানা করা হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আমরা কাজ করে যাচ্ছি। নির্বাচনে কোনও আচরণবিধি ভাঙার খবর পেলেই অভিযান চালানো হচ্ছে। বিগত দিনের ইউনিয়ন পরিষদের নির্বাচনগুলোর মতো ইউনিয়ন পরিষদ দুটির নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। 

উল্লেখ্যে, আগামী ৫ জানুয়ারি পঞ্চম ধাপে মাদারীপুর জেলার শিবচর উপজেলার বন্দরখোলা ও কাঁঠালবাড়ী ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে দুই ইউপিতে ১১ জন চেয়ারম্যান প্রার্থী পরস্পরের প্রতিদ্বন্দ্বিতা করবেন। দুই ইউনিয়নের ১৮ টি ওয়ার্ডের ৮৩ টি ভোট কক্ষে ২৫ হাজার ২৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

 

/টিটি/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
অন্তর্বর্তী সরকার নির্বাচনকেই সর্বাধিক অগ্রাধিকার দেবে, আশা তারেক রহমানের
‘এখনই স্থানীয় সরকার নির্বাচন সম্ভব’, মনে করে সংস্কার কমিশন 
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম