বোমাকে বল মনে করে খেলতে গিয়ে বিস্ফোরণ, ৪ শিশু দগ্ধ

শরীয়তপুর প্রতিনিধি
০২ জানুয়ারি ২০২২, ২২:০০আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ২২:০০

শরীয়তপুরের নড়িয়া উপজেলার জপসা ইউনিয়নের সবজি বাগানে কুড়িয়ে পাওয়া বোমা নিয়ে খেলতে গিয়ে বিস্ফোরণে চার শিশু দগ্ধ হয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। রবিবার (২ জানুয়ারি) দুপুরে ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মাইজপাড়া গুচ্ছগ্রাম সুজন মণ্ডলের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে নড়িয়া সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার এস এম মিজানুর রহমান ও ডিবির ওসি সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ ঘটনায় আহত শিশুরা হলো– মাইজপাড়া গুচ্ছ গ্রাম এলাকার আফজাল হাওলাদারের ছেলে দিদার হাওলাদার (৫), হানিফ হাওলাদারের ছেলে রনি হাওলাদার (৫), রতন বেপারির ছেলে সায়েম বেপারি (৫) ও হোসেন ঢালীর ছেলে জাবেদ ঢালী (৫)। তাদের মধ্যে দুজনকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বোমাটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। গ্রামবাসী ঘটনাস্থলে এসে শিশুদের গুরুতর আহত অবস্থায় দেখতে পায়। পরে তাদের হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

আহতদের দেখতে এলাকাবাসীর ভিড় ওই সবজি বাগানের মালিক সুজন মণ্ডল জানান, কেউ শত্রুতা করে এই কাজ করেছে। নির্বাচনকে কেন্দ্র করে কেউ এই বোমা রাখতে পারে।

জপসা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী শওকত হোসেন বয়াতি বলেন, ‘কারা বোমা রেখেছে তা জানা যায়নি। ঘটনাস্থলে গিয়ে আহতদের চিকিৎসার জন্য টাকা দিয়েছি।’

এ বিষয়ে নড়িয়া সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার এস এম মিজানুর রহমান জানান, জপসায় সবজি বাগান থেকে একটি পরিত্যক্ত বোমা বাচ্চারা খেলার বল মনে করে খেলছিল। বোমাটির পেঁচানো টেপ খুলতে গেলে বিস্ফোরণ ঘটে। এতে দুটি বাচ্চার শরীরের বিভিন্ন স্থানে ক্ষত হয়। ঘটনার আলামত উদ্ধার করা হয়েছে। শিশু দুটিকে শরীয়তপুর সদর হাসপাতাল থেকে ঢাকায় পাঠানো হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
পাকিস্তানে ট্রেনে আত্মঘাতী বোমা হামলা: সেনাসদস্যসহ নিহত ২৪
টুঙ্গিপাড়ায় বিস্ফোরণে দগ্ধ মাদ্রাসাছাত্রের বাড়িতে অভিযান, ককটেলসদৃশ বস্তু উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে বোমা বিস্ফোরণের ঘটনায় মামলা
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের