ভোটকেন্দ্র পর্যবেক্ষণে গিয়ে হতাশ মাহবুব তালুকদার

সাভার প্রতিনিধি
০৫ জানুয়ারি ২০২২, ১৭:১৩আপডেট : ০৫ জানুয়ারি ২০২২, ২১:৪৬

ভোটকেন্দ্রে অনিয়ম ও ভোটারদের অনুপস্থিতিতে হতাশা প্রকাশ করেছেন জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে বুধবার (৫ জানুয়ারি) দুপুরে সাভারের আশুলিয়া ইউনিয়নের আশুলিয়া স্কুল অ্যান্ড কলেজ ও আশুলিয়া প্রাথমিক বিদ্যালয়সহ আশপাশের কয়েকটি কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এই হতাশার কথা বলেন।

মাহবুব তালুকদার বলেছেন, ‘কোথাও কোনও লোকজন নেই। প্রিসাইডিং কর্মকর্তার সামনে সিল মারছে। সাক্ষী আছেন, সাংবাদিকরা দেখেছেন। অথচ কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। পুলিশ, র‍্যাব আছে, কেউ কিছু বলেনি। কী নির্বাচন করছি?’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘রিটার্নিং কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছি। উনিই এখানে কমিশন। উনি যেটা ভালো বোঝেন, সেভাবে ব্যবস্থা নেবেন।’

এদিকে, পঞ্চম ধাপের ইউপি নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে ৪৮ জেলার ৯৫ উপজেলার ৭০৮ ইউনিয়নে ভোট হয়েছে। ভোটগ্রহণ শেষে এখন চলছে গণনা।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
স্বামী যাকে বাসায় ডেকে আনলেন, তিনি কেড়ে নিলেন ৩ জনের প্রাণ
সাভারে এসবি পুলিশকে পিটিয়ে হত্যায় গ্রেফতার আরও ৮
মৃত ভ্রুণসহ দম্পতির মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা
সর্বশেষ খবর
ক্যালিফোর্নিয়ায় শিশুদের সামাজিকমাধ্যম ব্যবহারে নতুন বিধিনিষেধ
ক্যালিফোর্নিয়ায় শিশুদের সামাজিকমাধ্যম ব্যবহারে নতুন বিধিনিষেধ
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
নাটোরজুড়ে ডায়রিয়ার প্রকোপ, সিট সংকটে হাসপাতালের মেঝেতেই চলছে চিকিৎসা
নাটোরজুড়ে ডায়রিয়ার প্রকোপ, সিট সংকটে হাসপাতালের মেঝেতেই চলছে চিকিৎসা
ভারতের ‘অ্যাডভেঞ্চার ক্যাপিটাল’ ঋষিকেশ, কেন ছুটছেন পর্যটকেরা?
ভারতের ‘অ্যাডভেঞ্চার ক্যাপিটাল’ ঋষিকেশ, কেন ছুটছেন পর্যটকেরা?
সর্বাধিক পঠিত
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ