পাংশায় পরাজিত চেয়ারম্যান প্রার্থীর বাড়িতে গুলির অভিযোগ

রাজবাড়ী প্রতিনিধি
১৩ জানুয়ারি ২০২২, ০২:৩৯আপডেট : ১৩ জানুয়ারি ২০২২, ০২:৩৯

রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমহর ইউনিয়ন পরিষদের সদ্য অনুষ্ঠিত নির্বাচনে পরাজিত স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আব্দুর রাজ্জাকের বাড়িতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। আব্দুর রাজ্জাক কলিমহর ইউনিয়নের প্রাণপুর গ্রামের বাসিন্দা। মঙ্গলবার (১১ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটেছে বলে আব্দুর রাজ্জাক অভিযোগ করেছেন।

ভোটের আগে আব্দুর রাজ্জাকের ফুফাতো ভাইয়ের উপর সন্ত্রাসী হামলার অভিযোগে পাংশা থানায় একটি মামলা দায়ের করেছিল তার পরিবার। বিভিন্ন সময় ওই মামলা তুলে নেওয়ার জন্য প্রতিপক্ষরা হুমকি দিয়ে আসছিল বলেও জানান আব্দুর রাজ্জাক।

তিনি বলেন, সন্ত্রাসীরা রাত সাড়ে ১২টার দিকে বসত ঘরের দরজার ওপর গুলি করে। এ সময় তিনি ঘরেই অবস্থান করছিলেন।

হত্যার উদ্দেশ্যেই এই গুলি করা হয় বলে দাবি করেন আব্দুর রাজ্জাক। তিনি বলেন, ‘এ সময় চারটি গুলি ও বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়।’

এ ঘটনার সংবাদ পেয়ে সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় আব্দুর রাজ্জাক বাদী হয়ে চার জনের নাম উল্লেখ করে ১০ থেকে ১২ জনের নামে লিখিত একটি অভিযোগ দিয়েছেন বলে জানান।

এ ব্যাপারে পাংশা থানার এস আই ও কলিমহর ইউনিয়নের বিট অফিসার মো. আবু তালেব জানান, ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা গিয়েছিলেন। এ বিষয়ে মামলাটি প্রক্রিয়াধীন রয়েছে।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ মাসুদুর রহমান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

/ইউএস/
সম্পর্কিত
গাইবান্ধায় আইনশৃঙ্খলা সভায় আসা আ.লীগপন্থি ৬ চেয়ারম্যান আটক
গাজীপুরের ১৬ ইউনিয়ন পরিষদের দায়িত্বে প্যানেল চেয়ারম্যান
‘ইউপি চেয়ারম্যান-সদস্যের মেয়াদ ৩ বছর করার কথা ভাবা হচ্ছে’
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান