তীব্র শীতে প্রেমিকের বাড়ির উঠানে ২ দিন ধরে অনশনে তরুণী

ফরিদপুর সংবাদদাতা
১৪ জানুয়ারি ২০২২, ১৮:০২আপডেট : ১৪ জানুয়ারি ২০২২, ১৮:৪৯

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুদিন ধরে অনশন করছেন প্রেমিকা। ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নে এ ঘটনা ঘটেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ওই উপজেলার একই গ্রামের দুই তরুণ-তরুণীর মাঝে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্প্রতি তরুণীর পরিবার বিয়ের কথা বললে তরুণের পরিবার মোটা অঙ্কের টাকা যৌতুক হিসেবে দাবি করে। মেয়ের পরিবারের পক্ষে এত টাকা জোগাড় করা অসম্ভব। কোনও উপায় না দেখে বুধবার (১২ জানুয়ারি) সন্ধ্যা থেকে প্রেমিকের বাড়ির উঠানে বিয়ের দাবিতে অনশনে বসেছেন প্রেমিকা।

স্থানীয় বাসিন্দা আসলাম জানান, ওই তরুণী তার প্রেমিকের বাড়ির উঠানে একা বসে আছেন। আর প্রেমিকের ঘর তালাবদ্ধ। বাড়িতে কেউ ছিল না। তবে বুধবার রাতে অনশনরত তরুণীকে ওই বাড়ির লোকেরা ঘরে আশ্রয় দিয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টা পর্যন্ত তীব্র শীত আর কুয়াশার মধ্যে উঠানে বসে ছিলেন তিনি।

এ বিষয়ে ময়না ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মো. রাশেদ শেখ বলেন, ‘বিয়ের দাবিতে মেয়েটি অনশন করছে শুনেছি। তবে আমি এলাকার বাইরে আছি। এ কারণে সরেজমিন যেতে পারিনি।’

ইউপি চেয়ারম্যান নাসির মো. সেলিম বলেন, ‘ওই এলাকার একজন চৌকিদারের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি। চৌকিদার আমাকে করে জানিয়েছে, একটি মেয়ে দুদিন ধরে প্রেমিকের বাড়িতে অনশনে বসেছে।’

এ বিষয়ে বোয়ালমারী থানার ওসি মোহাম্মদ নুরুল আলম বলেন, ‘মেয়েটির অনশনের কথা শুনে বিষয়টি জানার জন্য উভয় পক্ষকে থানায় আসতে খবর পাঠানো হয়েছে।’

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
প্রেমে পড়লে কি সত্যিই মানুষের দৃষ্টিভঙ্গি বদলে যায়?
কেউ একটু হেসে কথা বললেই মনে হয় সে আপনার প্রেমে পড়েছে?
প্রেম-বিয়ের পর হত্যা করে লাশ গুম, গোয়ালঘরের মেঝে খুঁড়ে ৩১ দিন পর উদ্ধার
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি