তৈমুরকে দেখে ছাত্রলীগের স্লোগান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জানুয়ারি ২০২২, ১৬:১৭আপডেট : ১৬ জানুয়ারি ২০২২, ১৬:২১

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকারকে দেখে নৌকার স্লোগান দিয়েছে ছাত্রলীগ নেতাকর্মীরা। এসময় তৈমুরের কর্মী-সমর্থকরাও পাল্টা স্লোগান দেন। এতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। তবে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

রবিবার (১৬ জানুয়ারি) দুপুরের দিকে ৯নং ওয়ার্ডের আলম পাঠানতলী স্কুল কেন্দ্র পরিদর্শন শেষে ফেরার পথে এ ঘটনা ঘটে।

তৈমুর কেন্দ্র থেকে বের হলে ছাত্রলীগের নেতাকর্মীরা তৈমুরকে ঘিরে ধরেন। এ সময় তারা নৌকা মার্কার স্লোগান দিতে থাকে।

তৈমুরের সঙ্গে থাকা নেতাকর্মী ও সমর্থকরাও তখন হাতি মার্কার পক্ষে স্লোগান তোলেন। এর কিছুক্ষণ পর ঘটনাস্থল ত্যাগ করেন তৈমুর। তিনি এ ধরনের ঘটনাকে বিব্রতকর বলে মন্তব্য করেন।

এদিকে, বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে গণমাধ্যমকর্মীদের তিনি বলেন, প্রশাসন ডিস্টার্ব করেছে। শত বাধার পরেও আমার নেতাকর্মীরা মাঠে রয়েছে। গ্রেফতার হওয়ার জন্য প্রস্তুত রয়েছে। এ সরকারের ক্ষমতা রয়েছে, তাদের ক্ষমতা অপব্যবহারের নজিরও রয়েছে। ক্ষমতার শত অপব্যবহারের বিপরীতে আমরা ফাইট করে যাবো। আমরা শেষ পর্যন্ত মাঠে থাকবো।

তিনি আরও বলেন, এছাড়া অনেক জায়গায়ই ইভিএম মেশিন বিকল হয়ে পড়ছে। প্রিসাইডিং অফিসারদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি ভোটাররা এখনও এই মেশিনে অভ্যস্ত নয়।

তৈমুর খন্দকার বলেন, আমার প্রতি জুলুম অত্যাচার চলেছে। আমার অনেক লোককে গ্রেফতার করা হয়েছে। এখন পর্যন্ত আমার সাত জন লোক গ্রেফতার হয়েছে। এরমধ্যে যুবদলের মহানগর সহ-সভাপতি রয়েছেন। সিটি করপোরেশনের একজন ঠিকাদার পুলিশকে প্রভাবিত করে এদেরকে গ্রেফতার করিয়েছে।

তিনি আশাবাদ জানিয়ে বলেন, সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ ছিল। আমার কর্মীদের মধ্যে উৎসাহ আছে। আল্লাহপাকের মেহেরবানীতে আমি লক্ষাধিক ভোটে জয়লাভ করবো।

/এসএস/এমএস/
সম্পর্কিত
ওয়াদা কখনও ভুলবেন না: জনপ্রতিনিধিদের প্রধানমন্ত্রী
তৃতীয়বারের মতো শপথ নিলেন আইভী
এবার তৈমুরের এজেন্ট এটিএম কামালকে বহিষ্কার করলো বিএনপি
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক