টাঙ্গাইল-৭ উপনির্বাচন: ৬ গুণ বেশি ভোট পেয়ে নৌকার জয়

টাঙ্গাইল প্রতিনিধি
১৬ জানুয়ারি ২০২২, ২০:৩৩আপডেট : ১৬ জানুয়ারি ২০২২, ২০:৪২

টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের উপনির্বাচনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খান আহমেদ শুভ। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন এক লাখ চার হাজার ৫৯ ভোট।

রবিবার (১৬ জানুয়ারি) রাতে এ নির্বাচনের দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরী বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন। এদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা  ইভিএমে ভোটগ্রহণ হয়।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির লাঙল প্রতীকের মো. জহিরুল ইসলাম জহির পেয়েছেন ১৬ হাজার ৭৭৩ ভোট। অন্যান্য প্রার্থীর মধ্যে স্বতন্ত্র নুরুল ইসলাম মোটরযান প্রতীকে দুই হাজার ৪৩৬, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির গোলাম নওজব চৌধুরী হাতুড়ি প্রতীকে এক হাজার ৪৫ ও বাংলাদেশ কংগ্রেস পার্টির শ্রীমতি রূপা রায় চৌধুরী ডাব প্রতীকে পেয়েছেন ৪৩৮ ভোট। এর আগে বিকাল ৪টার দিকে গোলাম নওজব চৌধুরী ভোট বর্জন করেন।

এ আসনে মোট ভোটার তিন লাখ ৪০ হাজার ৩৭৯ জন। এরমধ্যে এক লাখ ২৪ হাজার ৭৫১ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

প্রসঙ্গত, গত ১৬ নভেম্বর এ আসনের সংসদ সদস্য একাব্বর হোসেন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এরপর ৩০ নভেম্বর এই আসনটি শূন্য ঘোষণা করে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
৯৮ হাজার ভোটে পরাজিত নেতাকে আবারও প্রার্থী করলো, কে এই দেলোয়ার?
মির্জা ফখরুলের আসনে জামায়াতের প্রার্থী সেই দেলাওয়ার, এবার বিজয়ী হওয়ার আশা
পোস্টাল ব্যালটে ভোটের সুযোগ থাকবে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে
সর্বশেষ খবর
ইসরায়েলি বসতি সম্পূর্ণ অবৈধ, ঐকমত্যে ইউরোপীয় ইউনিয়ন
ইসরায়েলি বসতি সম্পূর্ণ অবৈধ, ঐকমত্যে ইউরোপীয় ইউনিয়ন
বাসায় বন্ধ চুলা, সড়কে দীর্ঘ লাইন: গ্যাস সংকটে স্থবির চট্টগ্রাম
বাসায় বন্ধ চুলা, সড়কে দীর্ঘ লাইন: গ্যাস সংকটে স্থবির চট্টগ্রাম
ব্যালন ডি’অরে কীভাবে বেছে নেওয়া হয় সেরা ফুটবলার?
ব্যালন ডি’অরে কীভাবে বেছে নেওয়া হয় সেরা ফুটবলার?
সুন্দরবনে নিষিদ্ধ এলাকায় মাছ ধরতে গিয়ে ২ নৌকাসহ ৭ জেলে আটক
সুন্দরবনে নিষিদ্ধ এলাকায় মাছ ধরতে গিয়ে ২ নৌকাসহ ৭ জেলে আটক
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি