অভিযান চালিয়ে এক হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

গাজীপুর প্রতিনিধি
১৯ জানুয়ারি ২০২২, ২২:৫৩আপডেট : ১৯ জানুয়ারি ২০২২, ২২:৫৭

গাজীপুরে প্রায় এক হাজার অবৈধ আবাসিক ও দুই কিলোমিটার গ্যাস লাইনের সংযোগ বিচ্ছিন্ন করেছেন ভ্রাম্যমাণ আদালত। জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুন্নাহার রিতার নেতৃত্বে বুধবার (১৯ জানুয়ারি) দিনভর এ অভিযান চালানো হয়। এ সময় অবৈধ সংযোগে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির গাজীপুর আঞ্চলিক অফিসের ব্যবস্থাপক নৃপেন্দ্র নাথ বিশ্বাস জানান, গাজীপুর সিটি করপোরেশনের গাছা এলাকায় কিছু অসাধু লোক ব্যবসা প্রতিষ্ঠান ও বাসা বাড়িতে অবৈধভাবে গ্যাস ব্যবহার করছে। গোপন সংবাদ পেয়ে ম্যাজিস্ট্রেট আরিফুন্নাহার রিতার নেতৃত্বে এলাকার তিনটি পয়েন্টে ভ্রাম্যমাণ পরিচালিত হয়।

তিনি আরও জানান, অভিযানকালে আদালত দুই জনকে মোট ৩০ হাজার টাকা অর্থদণ্ড করেন। এ সময় প্রায় এক হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন এবং অবৈধভাবে স্থাপিত দুই কিলোমিটার পাইপলাইনের সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

অভিযানকালে নৃপেন্দ্র নাথ বিশ্বাস, তিতাস গ্যাসের উপ-ব্যবস্থাপক প্রকৌশলী মির্জা শাহ নেওয়াজ লতিফ, প্রকৌশলী আসাদুজ্জামান আজাদ, প্রকৌশলী কে এইচ ফয়সাল আহমেদ ও আমজাদ হোসেন (রাজস্ব), সহকারী প্রকৌশলী জাবের নূরানী, ও রাকিব হাসান, সহকারী কর্মকর্তা ইকবাল হোসেনসহ টেকনিক্যাল টিম উপস্থিত ছিলেন।

/আরকে/এফআর/
সম্পর্কিত
সোমবার ৯ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
বিদ্যুৎকেন্দ্রের ক্যানটিনে বিস্ফোরণ: নিহত বেড়ে ৩
মেঘনা ঘাটে ক্যান্টিনে বিস্ফোরণে আরও একজনের মৃত্যু 
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী