ছেঁড়া ৫০০ টাকার নোট পাল্টাতে পাঠিয়ে লাখ টাকা নিয়ে উধাও

ফরিদপুর প্রতিনিধি
২৩ জানুয়ারি ২০২২, ২০:২২আপডেট : ২৩ জানুয়ারি ২০২২, ২০:২২

ফরিদপুরের বোয়ালমারীতে ব্যাংক থেকে ৫০০ টাকার একটি ছেঁড়া নোট পাল্টাতে পাঠিয়ে এক লাখ টাকা নিয়ে চম্পট দিয়েছে এক চোর। রবিবার (২৩ জানুয়ারি) দুপুরে বোয়ালমারী পৌর সদর বাজারের অগ্রণী ব্যাংক শাখায় এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী গ্রাহক রাশিদা বেগম বোয়ালমারী থানায় লিখিত অভিযোগ করেছেন।

জানা গেছে, উপজেলার গুনবহা ইউনিয়নের বাগুয়ান গ্রামের আব্দুর রাজ্জাক মোল্যার স্ত্রী রাশিদা বেগম অগ্রণী ব্যাংক বোয়ালমারী শাখায় তার নিজ অ্যাকাউন্ট থেকে এক লাখ টাকা উত্তোলন করেন। এসময় তার পাশে থাকা একজন অপরিচিত লোককে টাকা গুনতে দেন। টাকা গুনে দেওয়ার সময় একটি ছেঁড়া ৫০০ টাকার নোট দিয়ে ক্যাশ কাউন্টার থেকে পরিবর্তন করেন আনতে বলেন। নোট বদলে আসার পর তিনি দেখেন ওই লোক সেখানে নেই।

রাশিদা বেগম বলেন, আমি বিশ্বাস করে ব্যাংকের মধ্যেই তাকে টাকাগুলো গুনতে দেই। কিন্তু মাত্র দু-এক মিনিটের মধ্যে এমন কাজ করবে মাথায় আসেনি। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ করেছি। চোরের ফেলে যাওয়া মোবাইল এবং ব্যাংকের সিসিটিভির ফুটেজ অভিযোগের সঙ্গে জমা দিয়েছি।

অগ্রণী ব্যাংকের ম্যানেজার মো. রেজাউল শেখ বলেন, শুনেছি এক গ্রাহক টাকা তুলে একজন অপরিচিত লোক দিয়ে টাকা গুনাচ্ছিলেন। পরে টাকা নিয়ে লোকটি পালিয়ে গেছে। গ্রাহক রাশিদা বেগম থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

এ বিষয়ে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

/এএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের