ভিডিও ধারণ শেষে কিশোরীকে ধর্ষণের অভিযোগে টিকটকার গ্রেফতার

নারায়ণগঞ্জ সংবাদদাতা
০৫ ফেব্রুয়ারি ২০২২, ২০:৫১আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২২, ২০:৫১

নারায়ণগঞ্জের বন্দরে টিকটকের জন্য ভিডিও ধারণ শেষে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে টিকটকারকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৫ ফেব্রুয়ারি) বন্দরের একরামপুর ইস্পাহানীর নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

এর আগে, বুধবার ভুক্তভোগীর নানি বাদী হয়ে পাঁচ জনের নাম উল্লেখসহ আরও তিন জনকে অজ্ঞাত আসামি করে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

বন্দর থানার ওসি দীপক চন্দ্র সাহা জানান, বুধবার বিকালে টিকটক ভিডিও করার জন্য ওই কিশোরীকে তার নানার বাড়ি থেকে ডেকে নিয়ে যায় টিকটকারসহ তার চার সহযোগী। কলাগাছিয়া ইউনিয়নের সাবদী এলাকায় তারা রাত পর্যন্ত টিকটকের জন্য ভিডিও শুট করে। পরে কিশোরীকে রাত সাড়ে ৯টার দিকে ইস্পাহানী মাঝিরগলি এলাকার নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে। এ সময় চার সহযোগী পাহারা দেয়। এলাকাবাসী ধর্ষণের বিষয়টি টের পেয়ে তিন সহযোগীকে আটক করে পুলিশে দেয়। মূল অভিযুক্ত টিকটকার ও তার অপর সহযোগীরা পালিয়ে যায়। তাদের সবার বয়স ১৮ এর নিচে। আজ ওই টিকটকারকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি