আগুনে পুড়ে যাওয়া কক্ষে মিললো শিশুর লাশ

গাজীপুর প্রতিনিধি
১৮ ফেব্রুয়ারি ২০২২, ২৩:১৯আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২২, ২৩:১৯

গাজীপুরের টঙ্গীতে বসতবাড়িতে আগুনের ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টায় টঙ্গীর পাগার ঝিনু মার্কেট এলাকার সাদেক আহমেদের ভাড়া বাড়ির একটি কক্ষে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুনে ক্ষতিগ্রস্ত কক্ষের ভেতরের খাটের নিচ থেকে এক শিশুর লাশ উদ্ধার করে।

আট বছর বয়সী ওই শিশুর নাম আব্দুর রহমান। সে ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানার চক শ্যামরামপুর গ্রামের জয়নাল আবেদিনের ছেলে। স্থানীয় আল কাউসার তাহমিজুল কোরআন মাদ্রাসার নুরানি বিভাগের শিক্ষার্থী ছিল।

টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা ইকবাল হাসান জানান, বিকালে টঙ্গীর পাগার এলাকার সাদেক আহমেদের টিনশেড বাড়িতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। তবে এর আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুনে ক্ষতিগ্রস্ত ঘর থেকে পুড়ে যাওয়া শিশুর লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের ঘটনা ঘটেছে।

টঙ্গী পূর্ব থানার ওসি জাবেদ মাসুদ বলেন, লাশটির সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী