গাজীপুরে টিকা দিতে দেরি হওয়ায় স্টেডিয়াম ভাঙচুর

গাজীপুর প্রতিনিধি
২৬ ফেব্রুয়ারি ২০২২, ২৩:০১আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২২, ২৩:০১

করোনাভাইরাসের টিকা দিতে দেরি হওয়ায় গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে ভাঙচুর চালানো হয়েছে। শনিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার রিপন চন্দ্র সরকার জানান, সকাল থেকেই ওই স্টেডিয়ামে লাইনে দাঁড়িয়ে ছিলেন টিকা প্রার্থীরা। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও তারা টিকার সিরিয়াল পাচ্ছিলেন না। বেলা সাড়ে ১০টার দিকে তাদেরকে জানানো হয়, শহীদ বঙ্গতাজ অডিটোরিয়ামে যেতে হবে, বরকত স্টেডিয়ামে কেন্দ্রে আজ আর টিকা দেওয়া হবে না। 

এই খবর শুনে টিকা নিতে আসা প্রার্থীরা বিক্ষোভ শুরু করেন এবং টিকা দিতে দেরি হওয়ায় রোদে দাঁড়িয়ে থেকে বিরক্ত হয়ে পড়েন। এক পর্যায়ে উত্তেজিত হয়ে কয়েক যুবক স্টেডিয়ামের একটি কলাপসিবল গেট ভেঙে ফেলেন এবং নিচতলা ও দ্বিতীয় তলায় বিভিন্ন কক্ষের জানালা ভাঙচুর করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জেলা সিভিল সার্জন ডা. খায়রুজ্জামান জানান, প্রতিটি টিকা কেন্দ্রেই মানুষের উপচে পড়া ভিড় ছিল। শনিবার গাজীপুরে ৭৪১টি কেন্দ্রে তিন লাখ মানুষকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়। সফলভাবে টিকাদান সম্পন্ন হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি