সাভারে শ্রমিক সমাবেশ

‘দ্রব্যমূল্য কমাও, নইলে মজুরি বাড়াও’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মার্চ ২০২২, ২২:৫০আপডেট : ০৪ মার্চ ২০২২, ২২:৫০

লাগামহীন দ্রব্যমূল্য কমানো ও পোশাক শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে সাভারে সমাবেশ ও র‌্যালি করেছে গার্মেন্ট শ্রমিক সংহতি। ৮ মার্চ নারী দিবসকে সামনে রেখে নারী-পুরুষের ঐক্য গড়ার আহ্বানে শুক্রবার (৪ মার্চ) বিকালে সাভারে রানা প্লাজার সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে গার্মেন্ট শ্রমিক সংহতির কেন্দ্রীয় সভাপ্রধান তাসলিমা আখতার, সাধারণ সম্পাদক জুলহাসনাইন বাবু, আশুলিয়া শাখার সভাপ্রধান বাবুল হোসেন, কেন্দ্রীয় অর্থ সম্পাদক প্রবীর সাহা ও মিরপুরের কেন্দ্রীয় সংগঠক আরশাদুল ইসলামসহ অন্যান্য অঞ্চলের স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, এই দিবস এমন সময় পালন করতে যাচ্ছি যখন সারাদেশে বাজারে আগুন। লাগামহীন নিত্যপণ্যের দাম এবং গ্যাস পানির দাম বৃদ্ধির প্রস্তাবে শ্রমজীবী মানুষের জীবন বেসামাল। চালের দাম বৃদ্ধি পেয়েছে ৫ থেকে ১০ টাকা, তেলের দাম এক লাফে ১২৫ থেকে ১৭০-১৮০ টাকা, পেঁয়াজের দাম ৩৫ থেকে ৫০-৬০ টাকা, ডিমের হালি ৪০ টাকা, সবজিও নাগালের বাইরে। মাছ মাংসর কথা বলার অপেক্ষা রাখে না। 

তারা আরও বলেন, শ্রমিক এলাকায় সস্তায় সরকারি পণ্য বিক্রি হতে দেখা যায় না। এলপিজি গ্যাস, ডিজেলের দাম বৃদ্ধি এবং চুলার গ্যাস ও পানির দাম বাড়ানোরও প্রস্তাবে সাধারণ মানুষ প্রাণ বাঁচাতে হিমশিম খাচ্ছে। এই অবস্থায় তাই বাধ্য হয়েই নারী দিবসে দ্রব্যমূল্য কমানোর দাবি তুলতে হচ্ছে।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, একের পর এক করোনার ধাক্কা এবং মাত্র ৮ হাজার টাকায় ন্যূনতম মজুরিতে পোশাক শ্রমিকদের এই বাজারে জীবন চালানো চরম কঠিন। নারী-পুরুষ উভয় শ্রমিকদের জীবন বাঁচাতে হয় বাজারের লাগাম টেনে ধরতে হবে, নয়তো অতি দ্রুত মজুরি বৃদ্ধির জন্য মজুরি বোর্ড গঠন করতে হবে।

/এসএইচ/
সম্পর্কিত
নিজের দেশে আমি কেন এমন অপমানের শিকার হলাম
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে সমাবেশ
ফাঁকা বাজারে ক্রেতা নেই, তবু সবজির দাম চড়া
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম