কাউন্সিলরের বিরুদ্ধে টিসিবির পণ্য চুরির অভিযোগে বিক্ষোভ

গাজীপুর প্রতিনিধি
২৭ মার্চ ২০২২, ১৫:৫১আপডেট : ২৭ মার্চ ২০২২, ১৫:৫১

টিসিবির পণ্য চুরি করে খোলা বাজারে বিক্রিতে জড়িত থাকার অভিযোগে গাজীপুর সিটি করপোরেশনের ৩৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মামুন মন্ডলের গ্রেফতার দাবিতে বিক্ষোভ, সড়ক অবরোধ ও মানববন্ধন করেছেন স্থানীয়রা। রবিবার (২৭ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন ও সড়ক অবরোধ করেন তারা।

এর আগে শনিবার রাতে মহানগরের বোর্ড বাজারের ব্যবসায়ী শাহীনের (৩৩) গুদাম থেকে টিসিবির তেল, চিনি ও ডাল উদ্ধার করেছে পুলিশ। এ সময় শাহীনকে গ্রেফতার করা হয়।

অভিযোগ রয়েছে, গ্রেফতার শাহীন কাউন্সিলর মামুন মন্ডলের লোক। কাউন্সিলর মামুন ও তার সহযোগীরা টিসিবির পণ্য শাহীনের কাছে বিক্রি করেছেন। এজন্য কাউন্সিলরকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান বিক্ষোভকারীরা।

পুলিশের জিজ্ঞাসাবাদে শাহীন জানিয়েছেন, জাহাঙ্গীর আলম ও রফিক নামে দুই ব্যক্তির কাছ থেকে দুই লিটারের প্রতি বোতল সয়াবিন তেল ৩০০ টাকা (প্রতি লিটার ১৫০), চিনি ৬০ টাকা কেজি ও মসুর ডাল ৭০ টাকা কেজি দরে কিনেছেন। জাহাঙ্গীর ও রফিক কাউন্সিলর মামুন মন্ডলের ব্যক্তিগত সহকারী।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানার উপ-পরিদর্শক (এসআই) মোশারফ হোসেন বলেন, শনিবার রাত ১টার দিকে বোর্ড বাজারের মোহার খান ওয়াকফ এস্টেট মার্কেটের শাহীনের গুদামে অভিযান চালিয়ে টিসিবির ৩৭ বোতল সয়াবিন তেল (৭৪ লিটার), ৩৭ প্যাকেট চিনি ও ৩৭ প্যাকেট ডাল উদ্ধার করা হয়।

তবে টিসিবির পণ্য চুরি করে খোলা বাজারে বিক্রিতে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন মন্ডল। তিনি বলেন, ‘এসব পণ্য অন্য এলাকা থেকে এনে কেউ বিক্রি করে থাকতে পারে। আমি এই কাজে জড়িত নই।’

গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, টিসিবির পণ্যসহ গ্রেফতার শাহীনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। 

/এএম/
সম্পর্কিত
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি