সড়কে প্রাণ গেলো স্কুলছাত্রসহ ২ জনের

মানিকগঞ্জ প্রতিনিধি
২৮ মার্চ ২০২২, ১৩:১৬আপডেট : ২৮ মার্চ ২০২২, ১৩:২০

মানিকগঞ্জ সদর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন। সোমবার (২৮ মার্চ) সকাল ১০টায় সদর উপজেলার বেতিলা ও জাগীর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—সদর উপজেলার অরঙ্গবাদ এলাকার মজিবুর মিয়ার ছেলে ও স্থানীয় নবারুণ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ফিরোজ আহমেদ (১৬) এবং জাগির ইউনিয়নের গোলড়া চরখণ্ড গ্রামের আব্দুল আলীর ছেলে মো. মাহিম (২৫)।

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, মানিকগঞ্জ-সিংগাইর আঞ্চলিক মহাসড়কের বেতিলা-মিতরা এলাকায় মোটরসাইকেল-ট্রাক ও সিএনজির ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক ফিরোজ মারা যায়। এ ঘটনায় আহত অবস্থায় দুই মোটরসাইকেল আরোহীকে গুরুতর অবস্থায় ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। এদিকে ঢাকা-আরিচা মহাসড়কের জাগীর এলাকার বসুন্ধরা গেটের সামনে অজ্ঞাত বাসের চাপায় মোটরসাইকেল আরোহী মাহিম মারা যান।

ওসি আরও জানান, লাশ উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এসব ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

/এসএইচ/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম