বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত এক, আশঙ্কাজনক ৬

রাজবাড়ী প্রতিনিধি
২৯ মার্চ ২০২২, ২১:৩৩আপডেট : ২৯ মার্চ ২০২২, ২১:৩৩

ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ী জেলার গোয়ালন্দ ফায়ার সার্ভিস এলাকায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক নারী (৪০) নিহত ও কমপক্ষে ১৯ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৯ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্র জানায়, সন্ধ্যা ৭টার দিকে দৌলতদিয়া ঘাট থেকে কুষ্টিয়াগামী পদ্মা গড়াই পরিবহনের একটি বাস ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ ফায়ার সার্ভিস এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা কুমিল্লাগামী মাছবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আনুমানিক ৪০ বছর বয়সী এক পথচারী নারী নিহত হন।

আহত হয়েছেন ১৯ জন। তাদের উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় ছয় জনকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে উদ্ধার কাজ করছে গোয়ালন্দ ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

ঘটনাস্থলে মানুষের ভিড়

গোয়ালন্দ ফায়ার সার্ভিসের লিডার সাবেকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত নারীর নাম পরিচয় এখনও পাওয়া যায়নি। আহতদের দ্রুত সময়ের মধ্যে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর বিষয়ে তারা বেশি গুরুত্ব দিচ্ছেন।

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. রুহুল আমিন জানান, এ পর্যন্ত ১৯ জনকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এদের মধ্যে ছয় জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি