এখন সত্য কথা বলা পাপ: রিজভী

নারায়ণগঞ্জ প্রতিনিধি 
৩০ মার্চ ২০২২, ২৩:১৩আপডেট : ৩০ মার্চ ২০২২, ২৩:১৩

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘আমরা এমন এক দুঃসময়ে বাস করছি, যখন সত্য ও অন্যায়ের বিরুদ্ধে কথা বলা পাপ। এখন যারা নানা অপকর্মে জড়িত তারা ক্ষমতাসীন লোক হওয়ার কারণে পার পেয়ে যায়। কিছুই হয় না তাদের।’

বুধবার (৩০ মার্চ) বিকালে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের পিরোজপুরে থানা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রিজভী দাবি করেন, ‘আওয়ামী লীগের এক এমপি মানবপাচারের সঙ্গে জড়িত, কিন্তু তার কিছুই হয় না। যদিও সে বাইরে আছে, তার এত টাকা কোথা থেকে হলো, কেমন করে হলো? সরকারের এ বিষয়ে ভ্রুক্ষেপ নেই।’

তিনি বলেন, ‘একজন পুলিশ কর্মকর্তা তো নিরপেক্ষ থাকে। পুলিশ জনপ্রশাসন ডিসি এসপি এরা তো রাজনৈতিক বক্তব্য দিতে পারে না। তিনি প্রজাতন্ত্রের কর্মচারী তিনি কী করে খালেদা জিয়াকে জিয়ে অশালীন মন্তব্য করেছেন? আমরা আপনারা যে ট্যাক্স দেই সেই টাকায় তাদের বেতন হয়, তবে তারা সেটা মনে করেন না। তারা মনে করে গোটা বাংলাদেশ শেখ হাসিনার রাজত্ব।’

এ সময় কণ্ঠভোটে আজহারুল ইসলাম মান্নানকে সভাপতি ও মোশারফ হোসেনকে সাধারণ সম্পাদক ঘোষণা করে সোনারগাঁ থানা বিএনপির কমিটি করেন তিনি। একইসঙ্গে সোনারগাঁ পৌরসভা বিএনপিতে শাহজাহান মেম্বারকে সভাপতি ও কাউন্সিলর মোতালেবকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে কণ্ঠভোটে।

এসময় উপস্থিত ছিলেন- বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, বেনজির আহমেদ টিটু, জেলা বিএনপির আহ্বায়ক মনিরুল ইসলাম রবিসহ দলের জেলা ও মহানগরের বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতাকর্মীরা।

/এফআর/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম