বিএনপি দেশের উন্নয়ন দেখতে পায় না: তথ্যমন্ত্রী

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০১ এপ্রিল ২০২২, ২০:২৫আপডেট : ০১ এপ্রিল ২০২২, ২১:২৩

তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, ‌‘আমাদের উন্নয়ন বিএনপির অনেকে চোখে দেখতে পান না। প্রতিদিন বিএনপির পক্ষ থেকে বক্তব্য রাখা হয়, তারা কোনও কিছুই দেখে না। দেশের এত উন্নয়ন, মানুষের মাথাপিছু আয় বেড়ে যে আজ ভারতকে অতিক্রম করেছে, সেটাও দেখতে পান না।’

শুক্রবার (১ এপ্রিল) সন্ধ্যায় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ধন্দীবাজারে আস্থা ফিড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের আস্থা ফিড মিলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপি নেতাদের উদ্দেশে তথ্যমন্ত্রী বলেন, ‘কয়দিন পর তারা পদ্মা সেতু দিয়েও যাবেন, এরপর কি বলবেন? তারা বলেছিল, আমরা পদ্মা সেতু করতে পারবো না। এই যে নেতিবাচক রাজনীতি, সমস্ত ক্ষেত্রে না বলা, এটা দেশের উন্নয়নের ক্ষেত্রে একটি বড় ধরনের প্রতিবন্ধকতা।’

তিনি আরও বলেন, ‘আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, এটা সমগ্র বিশ্বে প্রশংসা পাচ্ছে। জাতিসংঘ মহাসচিব প্রশংসা করছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশংসা করছেন। করোনাকালে বাংলাদেশ যেভাবে করোনা পরিস্থিতি মোকাবিলা করেছে, এতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রশংসা করেছে। ভারতের রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী প্রশংসা করেছেন।’

হাছান মাহমুদ বলেন, ‘আজকে সমস্ত সূচকে পাকিস্তানকে বহুভাবে অতিক্রম করেছে বাংলাদেশ। মানবিক, সামাজিক, অর্থনৈতিক ও স্বাস্থ্যসহ সব সূচকে আমরা পাকিস্তানকে অতিক্রম করেছি। আমরা মানবতার ও সামাজিক সূচকে ভারতকে অতিক্রম করেছি। আমরা সাম্প্রতিক সময়ে অর্থনৈতিক সূচক, বিশেষ করে মাথাপিছু আয়ে ভারতকে অতিক্রম করেছি।’

আস্থা ফিড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মোশারফ হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি লিয়াকত হোসেন খোকা, নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক এমপি ও সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক কায়সার হাসনাত প্রমুখ।

/এসএইচ/এমওএফ/
সম্পর্কিত
‘তথ্যই সবচেয়ে বড় শক্তি’
শিশু ধর্ষণের বিরুদ্ধে গড়ে ওঠা জনমতের ভিত্তিতে আরও কঠোর আইন সম্ভব: তথ্যমন্ত্রী
গণমাধ্যম কমিশন হলে সরকার ও মালিকপক্ষ সাংবাদিকদের নিয়ন্ত্রণ করতে পারবে না: তথ্যমন্ত্রী
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের